পাঁচ গ্রামের বেশি ইয়াবা, ২৫ গ্রামের বেশি হেরোইন অথবা কোকেন উৎপাদন, পরিবহন, বিপণন এবং সেবন করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। এই বিধান রেখে নতুন আইন করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮’ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ইয়াবা, শিসাবার এবং ডোপ টেস্টের মত বিষয় নতুন করে আইনে আনা হচ্ছে।
Read MoreDay: October 8, 2018
আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত কোন কয়েদিকে সরকার মুক্তি দিতে পারে না : হানিফ
কুষ্টিয়া, ৮ অক্টোবর : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত কোন কয়েদিকে সরকার মুক্তি দিতে পারে না। তাকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করে আনতে হবে। তিনি বলেন, ড. কামাল হোসেন ভালো করেই জানেন বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। আর সেটা জানার পরও যদি কামাল হোসেন আইনের বিরুদ্ধে বক্তব্য দেন সেটা জাতির জন্য আরো বেশি দূর্ভাগ্যজনক। হানিফ আজ কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বিশুদ্ধ খাবার পানি প্রকল্প উদ্বোধন শেষে ‘নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে সরকার বাধ্য হবে’ জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক…
Read Moreডিজিটাল নিরাপত্তা বিলসহ ৭টি বিলে রাষ্ট্রপতির সম্মতি
ঢাকা, ৮ অক্টোবর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮সহ সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ৭টি বিলে সম্মতি দিয়েছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রপতি আজ এ বিলগুলোতে সম্মতি প্রদান করেছেন। সম্মতি দেয়া ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮ ছাড়া অন্য বিলগুলো হচ্ছে, সড়ক পরিবহন বিল-২০১৮, ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’য়া আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান বিল, ২০১৮, জাতীয় ক্রীড়া পরিষদ বিল, ২০১৮ পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) বিল, ২০১৮,বাংলাদেশ…
Read Moreচেম্বার গঠন ও এফটিএ স্বাক্ষরে ব্রাজিল-বাংলাদেশ একমত: বাণিজ্যমন্ত্রী
চেম্বার গঠন ও এফটিএ স্বাক্ষরের বিষয়ে ব্রাজিল-বাংলাদেশ উভয় দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াত্ত তাবাজারা ডি অরিভেরা জুনিয়র এর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। ব্রাজিল-বাংলাদেশ চেম্বার গঠনের পর উভয় দেশের ব্যবসায়ীরা বাণিজ্যে উৎসাহিত হবেন এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘ব্রাজিল বাংলাদেশের তৈরি পোশাকের একটি সম্ভাবনাময় বাজার। কিন্তু অধিক ট্যারিফের কারণে বাংলাদেশ ব্রাজিলে আশানুরুপ রপ্তানি করতে পারছে না। সেখানে পণ্য রপ্তানি করতে প্রায় ৩৫ শতাংশ হারে ট্যারিফ প্রদান করতে হয়। এফটিএ স্বাক্ষরের মাধ্যমে…
Read Moreবিদেশ সফরে সার্বক্ষণিক স্ত্রীদের পাশে চান কোহলিরা
দীর্ঘ বিদেশ সফর থাকলে দীর্ঘদিন পরিবারের লোকজনকে ছেড়ে থাকতে হয়। এতে মানসিক দিক থেকে একটা চাপ থাকে। ভারতীয় দলের ক্রিকেটাররা অনেকদিন ধরেই দাবি তুলছিলেন, বিদেশ সফরে যেন স্ত্রীকে সঙ্গে রাখার অনুমতি দেয় বিসিসিআই। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এতদিন পর্যন্ত সে দাবি নিয়ে ভাবনা-চিন্তা তেমন একটা করেনি। এবার বিদেশ সফর চলাকালীন স্ত্রীকে সঙ্গে রাখার দাবি তুললেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি স্বয়ং। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা বিদেশ সফরে থাকাকালীন মাত্র দুই সপ্তাহ নিজেদের সঙ্গে স্ত্রীকে রাখতে পারবেন। এবার বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তার কাছে আবেদন করলেন, বিদেশ…
Read Moreইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০০০, নিখোঁজ ৫০০০
দুর্যোগ কবলিত ইন্দোনেশিয়ার পালু নগরী থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সরকারি এক কর্মকর্তা একথা জানিয়ে বলেন, মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে কারণ এখনও হাজার হাজার লোক নিখোঁজ রয়েছে। স্থানীয় সেনা মুখপাত্র মো. তহির বলেন, ভূমিকম্প ও সুনামির আঘাতে ভয়াবহ দুর্যোগ কবলিত সুলাওয়েসি দ্বীপে মৃতের সংখ্যা বাড়ছে। পালুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৪ জন। তিনি সোমবার এএফপিকে বলেন, ‘মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আমরা এখনও উদ্ধার তৎপরতা থামানোর নির্দেশ পাইনি।’ পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ ইন্দোনেশিয়ায় ভূমিকম্প…
Read Moreমোহাম্মদপুর থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ৩
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার রাতে তাদের আটক করা হয়। র্যাব-১০ এ খবর নিশ্চিত করেছে। এছাড়াও মাদক বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
Read Moreএলো দেবীপক্ষ আজ মহালয়া
আজ সোমবার শুভ মহালয়া। শারদীয় দুর্গোত্সবের পুণ্যলগ্ন। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। পুরানমতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা আজ পা রাখবেন মর্ত্যলোকে। অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হওয়ার পর চারদিকে শুরু হয় অশুভ শক্তির পরাক্রম। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। তখন দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা। শ্রী শ্রী চন্ডীপাঠের মধ্যদিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। আর এই ‘চন্ডী’তেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপর্ণ অনুষঙ্গ হলো এই মহালয়া। মূলত: মহালয়া হয় অমাবস্যা…
Read More