একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওযায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টেলিফোনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তাঁর দল বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সাধারণ সম্পাদক রাম মাধব সোমবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওযায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন…
Read MoreYear: 2018
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন বিজেপি’র সাধারণ সম্পাদক
একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওযায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সাধারণ সম্পাদক রাম মাধব। রাম মাধব সোমবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওযায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি। এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন…
Read Moreএকাদশ সংসদ নির্বাচনে ২৫৯ আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত
ঢাকা, ৩১ ডিসেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ আজ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য জানান। তিনি জানান, নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে ২০টি আসনে, বিএনপি ৫টি আসনে, ওয়ার্কার্স পার্টি ৩টি আসনে, জাসদ ২টি আসনে, গণফোরাম ২টি আসনে, বিকল্প ধারা বাংলাদেশ ২টি, তরিকত ফেডারেশন ১টি আসনে, জাতীয় পার্টি-জেপি ১টি আসনে এবং স্বতন্ত্র ৩টি আসনে। ২৯৯টি আসনে রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩টি কেন্দ্রে ফলাফল স্থগিত থাকায় ওইসব আসনে…
Read Moreবিজয় মিছিল না করার জন্য নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় মিছিল না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় মিছিল না করার জন্য আপনাদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, এখন দেশ গঠনের সময়, বিজয় মিছিল করার সময় নয়। কোন ধরনের বিজয় মিছিল করা যাবে না।’ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী…
Read More‘সিনেমার আমি আর বাস্তবের আমি এক নই’
হঠাৎ করে পুরোনো সম্পর্কের খবরে ক্যাটরিনা কাইফ। বর্তমানে ‘জিরো’ দিয়ে বেশ আলোচনায় এই বলিউড তারকা। জিরো’তে যেভাবে ক্যাটরিনাকে দেখা গেছে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর বাস্তবে কী সেই একই অবস্থা হয় বলিউড অভিনেত্রীর! এমনই গুঞ্জন শুরু হয় বি টাউনের আনাচে-কানাচে। এবার সেই কৌতুহলের নিরসন করলেন। তিনি বলেন, ‘সিনেমার আমি আর বাস্তবের আমি এক নই। সিনেমার সঙ্গে বাস্তবজীবনের কোনো মিল নেই।’ রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ক্রমাগত তিনি নিজেকে সামলে নিয়েছেন। ঘুরে দাঁড়িয়েছেন। জিরো’র ববিতার সঙ্গে বাস্তবের ক্যাটরিনা কাইফের মিল খোঁজা একেবারেই অযৌক্তিক বলেও স্পষ্ট জানিয়ে দেন এই বলিউড অভিনেত্রী।
Read Moreকেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোটের সরঞ্জাম
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কড়া নিরাপত্তায় ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। সারাদেশে ২৯৯ আসনের ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রে শনিবার বিকালের মধ্যে এ সব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বিঘ্নে ভোট আয়োজনের সব প্রস্তুতিই নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য, সশস্ত্রবাহিনীর সদস্য ও নির্বাহী ও বিচারিক হাকিমরা রয়েছেন নির্বাচনী এলাকায়। অপরদিকে, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল শনিবার সকালে সাংবাদিকদের বলেছেন, রিটার্নিং অফিসাররা প্রিজাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণ করছে। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সেগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এবার ছয়টি আসনে ভোট হবে ইলেক্ট্রনিক…
Read Moreভোটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ সদস্য
গাইবান্ধা-৩ আসন বাদে জাতীয় সংসদের ২৯৯টি আসনে আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে তত্পর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু ভোটকেন্দ্র পাহারায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ লাখ ৮ হাজার জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পুলিশ ১ লাখ ২১ হাজার, আনসার ৪ লাখ ৪৬ হাজার ও গ্রামপুলিশ ৪১ হাজার। এ ছাড়া ৪১৪ প্লাটুন সেনা, ৪৮ প্লাটুন নৌ-বাহিনীর সদস্য, কোস্টগার্ড ৪২ প্লাটুন, বিজিবি ৯৮৩ প্লাটুন ও র্যাব ৬০০ প্লাটুন ভোটের মাঠে রয়েছে। এ ছাড়া স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে র্যাব…
Read Moreজনগণ ভোটের মাধ্যমে পরিস্থিতি বদলে দেবে : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে এবারে পরিস্থিতি বদলে দেবে। ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শনিবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে কর্মীদের জন্য শেষ বার্তা জানিয়ে ফখরুল বলেন, ‘আমি শুধু কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই তা হলো- জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।’
Read Moreফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প
ম্যানিলা, ২৯ ডিসেম্বর : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপ উপকূলে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৯। এতে ফিলিপাইন ও পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে সুনামির হুমকি রয়েছে। পর্যবেক্ষকরা একথা জানান। খবর এএফপি’র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি দাভাও নগরীর দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এ ভূমিকম্পে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন উপকূল বরাবর সুনামির সম্ভাবনা রয়েছে।
Read Moreআগামীকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন
আগামীকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ৩০০ আসনের মধ্যে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হবে। স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ করা হবে ২৭ জানুয়ারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা। শুক্রবার কমিশন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘সর্বাধিক সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। উৎসবমুখর ভোট হবে এটাই…
Read More