ঢাকা, ২৯ ডিসেম্বর : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ প্রার্থীদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করার আহবান জানিয়ে বলেছেন, যদি জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপি নির্বাচন বয়কটের ঘোষণাও দেয় তবুও আপনারা বিভ্রান্ত হবেন না। তিনি বলেন, ‘আমি সবাইকে সাবধান করে দিচ্ছি বিএনপি-জামাতের একটি চরিত্রই রয়েছে নির্বাচনের মাঝপথেই তারা ঘোষণা দিতে পারে নির্বাচনে আমরা অংশ নিব না এবং আমরা নির্বাচন বয়কট করলাম। সেক্ষেত্রে আমি আমাদের প্রার্থী এবং অন্যদলের যারা রয়েছেন তাদেরকে বলবো নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট চালিয়ে যেতে।’ আওয়ামী লীগ সভাপতি এবং…
Read MoreYear: 2018
জামায়াত থাকবে জানলে ঐক্যফ্রন্টে আসতাম না: ড. কামাল
ইন্ডিয়ান এক্সপ্রেসকে ড. কামাল: ‘জামায়াত নেতাদের বিএনপির মনোনয়ন দেয়া হবে এটা আগে জানলে আমি ঐক্যফ্রন্টে যোগ দিতাম না।’ জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়াটা বোকামি। তারা ধানের শীষ নিয়ে প্রার্থী হবে জানলে ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতাম না। বুধবার ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এই মন্তব্য করেছেন। গতকাল বৃহস্পতিবার সাক্ষাত্কারটি প্রকাশিত হয়েছে। সাক্ষাত্কারে কামাল হোসেন বলেন, আমি কোনো প্রতিদ্বন্দ্বিতা ঘোষণাকারী নই। আমি ৮০ বছরের একজন বৃদ্ধ। আমি শুধু দেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য…
Read Moreউৎসবমুখর ভোট হবে, এটাই আশা করছি: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সব দল ও সবচেয়ে বেশি প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। উৎসবমুখর ভোট হবে, এটাই আশা করছি। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে আতঙ্কের বিষয়ে বিএনপির অভিযোগও ভুল প্রমাণ হবে। শুক্রবার সকালে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা কেন্দ্র ও গণমাধ্যম বুথ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনের প্রচারণা শুক্রবার সকাল আটটা থেকে বন্ধ হয়ে গেছে। এখন প্রার্থী ও প্রার্থীর সমর্থক সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবেন। কাউকে কোনো ধরনের বাধা কেউ দিতে পারবে না। নির্বাচন নিয়ে…
Read Moreসাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের দমন করা হবে : র্যাব ডিজি
র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর হামলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে। সুষ্ঠু ভোট প্রদান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মটা সাহার বাড়ি পুর্ননির্মাণের চাবি হস্তান্তর শেষে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন আসলেই সমাজের এক শ্রেণির মানুষ নিরীহ মানুষের উপর হামলা করে। আমরা তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করবো। দেশ গড়ার ক্ষেত্রে এ দেশের প্রতিটি সম্প্রদায়ের মানুষ কাজ করেছে। এই…
Read Moreঅরাজক পরিস্থিতি হলে অব্শ্যই সেনাবাহিনী তা প্রতিহত করতে পারবে : শাহাদাত হোসেন চৌধুরী
ঢাকা, ২৭ ডিসেম্বর : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ‘ সশস্ত্রবাহিনী এই নির্বাচনে শুধু স্টাইকিং ফোর্স হিসেবেই থাকবে না, কোন ধরনের অরাজক পরিস্থিতি হলে অব্যশ্যই তা সেনাবাহিনী প্রতিহত করতে পারবে। তিনি বলেন, সিআরপিসির ১২৭ থেকে ১৩২ ধারা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও বিজিবি ব্যর্থ হলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্রবাহিনী কাজ করবে।’ শাহাদাত হোসেন চৌধুরী আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদেরএসব কথা বলেন। এ সময় এনআইডি’র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামও উপস্থিত ছিলেন। পরে মেজর রাজু আহমদ আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে মোতায়েন করা…
Read Moreঅসত্য তথ্য প্রচার ঠেকাতে নিউজ ভেরিফিকেশন সেন্টার চালু : র্যাব মহাপরিচালক
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করার জন্য সারাদেশে ১০ হাজার র্যাব সদস্য মোতায়েন করা হবে। এছাড়া অসত্য তথ্য প্রচার ঠেকাতে ফেসবুকে একটি পেজের মাধ্যমে সাইবার নিউজ ভেরিফিকেশন (সংবাদ-যাচাই) সেন্টার চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, নির্বাচনকে সামনে রেখে গুজব ও অসত্য তথ্য প্রচার হয়েছে। এর পেছনে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কাজ করছে। এ জন্য অসত্য তথ্য প্রচার ঠেকাতে ফেসবুকে সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার চালু করা হয়েছে। নির্বাচনের সময়ে কেউ যদি…
Read Moreকাল সকাল ৮টায় বন্ধ হবে নির্বাচনী প্রচারণা
ঢাকা, ২৭ ডিসেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজই প্রচার-প্রচারণা শেষ দিন। আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে প্রচারণা বন্ধ হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকরা এই সময় পর্যন্ত প্রচার ও সভা-সমাবেশ করার সুযোগ পাবেন। ফলে আজ দিনটিই হচ্ছে তাদের প্রচারের শেষ দিন। আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে। এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এবার প্রায় ১ কোটি ২৩ লাখ নতুন ভোটার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেবেন।…
Read Moreপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জেলায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আজ
ঢাকা, ২৭ ডিসেম্বর : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪ জেলায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আজ। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার একথা জানিয়ে বলা হয়, শেখ হাসিনা বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা টাউন হল ময়দান, টাঙ্গাইল পৌর উদ্যান, যশোর টাউন হল ময়দান এবং পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট জেলার এ সব কর্মসূচিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং নির্বাচনী এলাকাগুলোর আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের…
Read Moreনির্বাচন করতে পারছেন না বিএনপির আরও ৩ প্রার্থী
বিএনপি মনোনীত তিন প্রার্থী নির্বাচন করতে পারছেন না। এরা হলেন, নাটোর ৪ আসনে আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনে ফারুক কবীর ও নরসিংদী ৩ আসনে মঞ্জুর ইলাহী। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
Read Moreচট্টগ্রামে পৌঁছেছে ১৮৪০ ইভিএম, কাল আসছে ব্যালট পেপার
চট্টগ্রাম, ২৬ ডিসেম্বর : আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামে ইতোমধ্যে বেশকিছু নির্বাচনী সরঞ্জাম পৌছেছে। চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনের জন্য আজ বুধবার সকাল ৭ টায় পৌঁছে গেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। আগামীকাল বৃহস্পতিবার ব্যালট পেপার আসার কথা রয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, ‘ব্যালট আনার জন্য আজ কর্মচারীদের পাঠানো হচ্ছে। অন্য সব সরঞ্জাম ইতোমধ্যে চলে এসেছে।’ মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে নির্বাচনের জন্য ১ হাজার ৮৪০টি ইভিএম সংগ্রহ করেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধিরা। বুধবার সকালে এসব…
Read More