১ এপ্রিল ২০২৬(বিবিনিউজ: ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক মাস পেরিয়ে নতুন করে জটিল আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ এপ্রিল) ইস্টার্ন টাইম রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) তিনি হোয়াইট হাউস থেকে এই ভাষণ দেবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতেই এই ভাষণের আয়োজন করা হয়েছে। এর আগে, ওভাল অফিস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দেন,…
Read MoreCategory: আন্তর্জাতিক
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প
১৪ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হলেও দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি। উল্টো হরমুজ প্রণালীতে শক্ত অবস্থান নিয়ে ইরান এখন পুরো বিশ্ব অর্থনীতিকে এই যুদ্ধের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, দুই সপ্তাহের রক্তক্ষয়ী বিমান যুদ্ধের পর দেখা যাচ্ছে, ইরান বিশ্ব বাজারে তেলের সরবরাহ বন্ধ করে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর হামলা চালাচ্ছে। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে গর্ব করা উপসাগরীয় দেশগুলো এখন চরম অস্থিরতার মুখে পড়েছে। গত ২৮ এপ্রিল ভোরে মার্কিন-ইসরাইল হামলার প্রথমদিনে তেহরানের…
Read Moreউত্তর কোরিয়াকে বদলে দেওয়ার ঘোষণা কিমের
৩০ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : দেশজুড়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিনোদন কমপ্লেক্স ও শিল্পকারখানা নির্মাণের মাধ্যমে উত্তর কোরিয়াকে ‘বদলে দেওয়ার’ অঙ্গীকার করেছেন কিম জং উন। শুক্রবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এই তথ্য জানায়। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দক্ষিণ হোয়াংহাই প্রদেশের উননিউয়ুল কাউন্টিতে একটি নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে কিম দেশটির ২০টি অঞ্চলে নতুন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। কিম বলেন, ‘আঞ্চলিক পরিবর্তনের লক্ষ্যে আমরা এখন নতুন বছরের বিশাল সংগ্রামের সূচনালগ্নে দাঁড়িয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে দেশের প্রায় এক-তৃতীয়াংশ শহর ও কাউন্টির চিত্র বদলে…
Read Moreইরানে ইন্টারনেট শাটডাউন ৮৪ ঘণ্টা ছাড়িয়েছে: পর্যবেক্ষক সংস্থা
১২ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : ইরানে ইন্টারনেট শাটডাউনের ৮৪ ঘণ্টা অতিক্রম হয়েছে বলে সোমবার এক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। অ্যাক্টিভিস্টরা আশঙ্কা করছেন, দমন-পীড়ন অভিযান আড়াল করতেই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং এ সময়ে শত শত মানুষ নিহত হয়েছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে আরেকটি নতুন দিন শুরু হয়েছে। জাতীয় ইন্টারনেট ব্ল্যাকআউট ৮৪ ঘণ্টা অতিক্রম করেছে। তারা আরো জানায়, এই ব্ল্যাকআউট শর্টওয়েভ রেডিও, সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্কে সংযোগ, স্টারলিংক এবং স্যাটেলাইট ফোনের মাধ্যমে এড়ানো যেতে পারে।
Read Moreবিক্ষোভে জর্জরিত ইরান ‘বড় বিপদে’, ফের হামলার হুমকি ট্রাম্পের
১০ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : ইরানের চলমান গণবিক্ষোভের মুখে দেশটি ‘বড় সংকটে’ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। শুক্রবার ট্রাম্প বলেন, ‘ইরান এখন বড় বিপদে আছে। আমার মনে হয়, জনগণ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করতে পারেনি।’ ইরানি নেতাদের উদ্দেশে কোনো বার্তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আপনারা গুলি চালানো শুরু করবেন না। কারণ, আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব।’…
Read Moreখালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক
৩০ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) :বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার সামাজিকমাধ্যম দেওয়া এক বার্তায় এ শোক জানান নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা। এ মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তাঁর পরিবারকে দেন।’ ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়নে, পাশাপাশি ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে’, বলেন মোদি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধান মোদি আরও বলেন, ‘২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে…
Read Moreবাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
৩০ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) : বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। সকাল সোয়া ৯টায় এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, এই সংবাদটা নিয়ে সবার সামনে দাঁড়াতে হবে ভাবিনি। আমরা এবারও ভেবেছিলাম তিনি আগের মতো সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে বলছি আজ ভোর ৬ টায়, গণতন্ত্রের মা, আমাদের…
Read Moreনির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে : মিয়ানমার জান্তা প্রধান
২৮ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : পাঁচ বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, চলমান নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে। নেপিডো থেকে এএফপি এ খবর জানায়। রোববার রাজধানী নেপিডোতে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মিন অং হ্লাইং বলেন, ‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি। সামরিক বাহিনী এই নির্বাচনের আয়োজন করছে বলে এর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে না।’
Read Moreসিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ১০
১৪ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে সিডনিজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন। জানা গেছে, স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীরা হামলা চালান। এ সময় ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ পরই দ্রুত পুলিশ উপস্থিত হয়। সৈকত থেকে শত শত মানুষ নিরাপদ…
Read Moreএনভিডিয়াকে চীনে চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
৯ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর একটি চুক্তি হয়েছে। এর ফলে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া চীনে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি করার অনুমতি পাবে। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য উত্তেজনার মধ্যেই এই ঘোষণা দিলেন ট্রাম্প। কারণ, উভয় দেশই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আধিপত্য বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। ট্রাম্পের এই ঘোষণা উন্নত এআই চিপের জন্য মার্কিন রপ্তানি নীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এল। কারণ, জো বাইডেনের প্রশাসন জাতীয় নিরাপত্তার উদ্বেগ ও চীনের সামরিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কার বিষয়টি মাথায় রেখে…
Read More