পরিবর্তনের উন্নয়নে লাঙ্গলে ভোট দিন : জাপা প্রার্থী ইমতিয়াজ

ষ্টাফ রিপোর্টার,৯ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) :পরিবর্তনের উন্নয়নের জন্য লাঙ্গলে ভোট দিন আর সাভারকে গড়ে তুলুন নতুন রূপে, এই স্লোগানকে সামনে রেখে ঢাকা ১৯ আসনের জাতীয় পার্টি লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন প্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজ।
রবিবার ঢাকার সাভার প্রেস ক্লাবে নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন এ বছরও জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজ
ইসতেহারে জানানো হয় যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন সাভার ও আশুলিয়া আমাদের গর্ভের শিল্পনগরী কিন্তু বর্তমান যানজট, মাদক ও এবং অনিয়মে এ জনপদ বিপর্যস্ত পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের ধারা পুনরুদ্ধার করতে এবং দলটি আধুনিক নিরাপদ ও বাসযোগ্য সাভার গড়তে আমি নিম্নলিখিত অঙ্গীকার সমূহ ঘোষণা করছি। শ্রমিকদের যাতায়াত স্বাস্থ্য ও অর্থনৈতিক মুক্তি । শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সরকারি উদ্যোগে বিআরটিসি বিশেষ বাস সার্ভিস চালু করা হবে। শ্রমিকদের জন্য ডেডিকেটেড হাসপাতাল নির্মাণ ও তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ করা হবে। গার্মেন্টসের জুটের ব্যবসা স্ব স্ব গার্মেন্টসের শ্রমিকরা পরিচালনা করবে এবং এর থেকে আয়কৃত মুনাফা গার্মেন্টসের সকল শ্রমিকদের মধ্যে বন্টন করা হবে।
বর্জ্য ব্যবস্থা ও পরিবেশ রক্ষা শিল্প বর্জ্য ইটিভি কঠোর নিয়ন্ত্রণ করতে হবে কারখানার বিষাক্ত পানি যেন নদী ও বিলে না মিশতে পারে সেজন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি জোরদার করা হবে। শহর পরিছন্নতা সাভার ও আশুলিয়ার প্রতিটি ওয়ার্ডের ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত ময়লা অপসারণের আধুনিক ব্যবস্থা করা হবে। এছাড়াও নিরাপদ সড়ক, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে জাতীয় পার্টি সাধারণ মানুষের নিরাপত্তা অনুষ্ঠিত করতে অপরাধীদের রাজনৈতিক আশ্রয় বন্ধ করা হবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে গার্মেন্টস শ্রমিকদের আবাসন সাভার আশুলিয়া এলাকায় বিশাল শ্রমিক জনগোষ্ঠীর জন্য স্বল্প মূল্যে সরকারি আবাসন প্রকল্প এবং আধুনিক স্বাস্থ্যসেবা স্থাপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য হামিদুর রহমান লাভলু, ঢাকা জেলার যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, মাসুম মল্লিক, সাভার পৌরসভার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Related posts

Leave a Comment