৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না। কারণ আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি। তিনি বলেন, আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে, ন্যায়বিচার কায়েম করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির বলেন, চারটি ধর্মের মানুষ এই বাংলাদেশে যুগ যুগ ধরে বসবাস করে আসছে- মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। এটি একটি ফুলের বাগানের মতো। ধর্মের ভিত্তিতে কারও ওপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে…
Read MoreDay: February 7, 2026
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব
৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম বলেন, গত ১৮ মাস গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে। তারপরও বারবার মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ে ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে। প্রেস সচিব জানান, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে হওয়া কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের নেতা…
Read Moreক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চান তারেক রহমান
৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : এবারের নির্বাচন দেশকে পুনর্গঠন করার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ‘আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। এখন দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে পুনর্গঠন করতে চাই। দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই।’ দেশ পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে তারেক রহমান বলেন, ‘বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। মা-বোনদের শিক্ষিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এসব কাজ যদি…
Read Moreজীবন দেবো তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো:সাভারে নাহিদ ইসলাম
শেখ এ কে আজাদ,সাভার,৭ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) :বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা দিল্লী থেকে নয় এবং এদেশের জনগণই সব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাটি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে ঢাকার সাভারে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম এসময় আরও বলেন,দিল্লীর তাবেদারী যারা করে এসেছে নতুন করে যারা দিল্লীর তাবেদারি করতে চায় তাদের রাজনীতি আর বাংলাদেশে কখনোই প্রতিষ্ঠিত হবে না, আমরা জীবন দিয়েছি আবারও জীবন দেবো তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো, শহীদ ওসমান…
Read More