সাভারে বিএনপির মনোনীত প্রার্থীর সাভার পৌর ও বিরুলিয়া ইউপিতে ব্যাপক নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

শেখ এ কে আজাদ,সাভার,৩১ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :ঢাকা-১৯ সাভার সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর গত তিনে ব্যাপক নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে । তিনি সাভার পৌর ৯ টি ওয়ার্ড ও বিরুলিয়া ইউনিয়নে গনসংযোগকালে পথসভায় যোগদান করে । সাভার পৌরসভা সকল ওয়ার্ডে নির্বাচনী গনসংযোগ ও পথসভা শেষ করে রবিবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবর,আক্রান,কলমা,কালিয়াকৈর ৪ টি এলাকাসহ ব্যাপক নির্বাচনী গনসংযোগ ও পথসভায় যোগদান করেন। ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু বলেন মাদক,চাঁদাবাজ, সন্ত্রাস,চোর-ডাকাত মুক্ত সাভার গড়া হবে,এই সংসদীয় আসনে যেখানে উন্নয়ন হয়নি…

Read More

সাভারে মোহাম্মদীয়া কাঁচা পাকাঁ আড়ৎদার সমিতির উদ্যোগে ধানের শীষ প্রতীকে ব্যাপক জনসংযোগ

শেখ এ কে আজাদ,সাভার,৩১ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :ঢাকা-১৯ সাভার আসনে সাভার পৌর শ্রমিকদলে সিনিয়র সহ-সভাপতি ও মোহাম্মদীয়া কাঁচা-পাকা আড়ৎদার সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খোকন এর উদ্যেগে ধানের শীষে ব্যাপক প্রচারনা। তিনি সাভার পৌর এলাকার ঢাকা আরিচা মহাসড়কের পাশে মোহাম্মদীয়া কাঁচা পাকাঁ সুপার মার্কেটের আড়ৎদার সমিতির উদ্যোগে ধানের শীষ প্রতিকে ব্যাপক জনসংযোগ করে ডা: মো:সালাউদ্দিন বাবু পক্ষে ভোট প্রার্থনা করছেন মো: দেলোয়ার হোসেন খোকন।সাভারে বিএনপির বিভিন্ন পথসভাসহ ৩ নম্বর ওয়ার্ডেও সমিতির সদস্য ও নেতাকর্মী নিয়ে ভোট চাইছেন।মোহাম্মদীয়া কাঁচা পাকাঁ সুপার মার্কেটের আড়ৎদার সমিতির উদ্যোগে ধানের শীষ প্রতিকে ব্যাপক জনসংযোগ উপস্থিত ছিলেন…

Read More

উত্তর কোরিয়াকে বদলে দেওয়ার ঘোষণা কিমের

৩০ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : দেশজুড়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিনোদন কমপ্লেক্স ও শিল্পকারখানা নির্মাণের মাধ্যমে উত্তর কোরিয়াকে ‘বদলে দেওয়ার’ অঙ্গীকার করেছেন কিম জং উন। শুক্রবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এই তথ্য জানায়। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দক্ষিণ হোয়াংহাই প্রদেশের উননিউয়ুল কাউন্টিতে একটি নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে কিম দেশটির ২০টি অঞ্চলে নতুন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। কিম বলেন, ‘আঞ্চলিক পরিবর্তনের লক্ষ্যে আমরা এখন নতুন বছরের বিশাল সংগ্রামের সূচনালগ্নে দাঁড়িয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে দেশের প্রায় এক-তৃতীয়াংশ শহর ও কাউন্টির চিত্র বদলে…

Read More

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি-প্রবাসীরা: সরকারের বিশেষ উদ্যোগ

৩০ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি-বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া মাত্র ২০ হাজার টাকায় নির্ধারণ করতে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। এই বিশেষ ব্যবস্থার ফলে প্রবাসী কর্মীদের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বিশেষ এই ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন প্রবাসী কর্মীরা উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা…

Read More

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ

৩০ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ…

Read More

ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক : নতুন অধ্যাদেশ জারি

২৯ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও সুসংহত করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মালিকানা নিশ্চিত করতে ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে অন্তর্বর্তী সরকার। নতুন এই আইনের ফলে এখন থেকে ক্ষুদ্রঋণ গ্রহীতারা কেবল গ্রাহক হিসেবেই নয়, বরং ব্যাংকের মালিক হিসেবেও অংশীদারিত্ব পাবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ থেকে গতকাল এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানান। নতুন অধ্যাদেশ বলে দেশে ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনে গঠিত হবে ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক’, যার অন্তত ৬০…

Read More

তারেক রহমান রাজশাহীতে

২৯জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকা থেকে এসেছেন ভ্যানচালক মো. গোলাপ (৪৫)। তাঁর সঙ্গে আছে পঞ্চম শ্রেণিপড়ুয়া ছেলে আবীর। বাবার হাতে একটি প্লাস্টিকের ধানের শীষ আর ছেলের হাতে পতাকা। মাঠের উত্তরের গেট দিয়ে স্রোতের মতো মিছিল ঢুকছে জনসভা মাঠে। প্রতিটি মিছিলকে ধানের শীষ আর পতাকা নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই বাবা-ছেলে। দলে এই ভ্যানচালকের কোনো পদ নেই। তারেক রহমান আসবেন, তাই সকাল থেকে ছেলেকে নিয়ে মনের আনন্দে তিনি এই কাজ করছেন। রাজশাহীতে দীর্ঘ ২২ বছর পর দলের চেয়ারম্যান হয়ে তারেক রহমান আসছেন নির্বাচনী জনসভায়। এর আগে এসেছিলেন দলের…

Read More

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

২৯ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান। তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। গতকাল বুধবার রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাতে ইউএনএইচসিআরের প্রতিনিধি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে সহায়তা কার্যক্রমে ‘নাটকীয়ভাবে অর্থায়ন কমে যাওয়ার’ বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি শিবিরগুলোতে…

Read More

প্রযুক্তিগত অগ্রগতি বাড়িয়ে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে হবে : প্রধান উপদেষ্টা

২৮ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে দেশে প্রযুক্তিগত অগ্রগতি জোরদারের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আগামী পৃথিবী মৌলিকভাবে ভিন্ন হবে। আজ যা আমরা কল্পনাও করতে পারছি না, সেটাই বাস্তবতায় পরিণত হবে। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। এই বৈশ্বিক গতির সঙ্গে যদি আমরা নিজেদের গতি বাড়াতে ও সামঞ্জস্য…

Read More

মায়েদের গায়ে হাত দিলে বসে থাকব না: জামায়াতের আমির

২৮ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :জামায়াতে ইসলামীর নারী কর্মী–সমর্থকদের ওপর দেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে অভিযোগ করে দলটির আমির শফিকুর রহমান বলেন, যাঁরা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন; ক্ষমা চান। আল্লাহ মাফ করে দেবেন। অন্যথায় জামায়াত নেতা–কর্মীরা বসে থাকবে না হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশা আল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকব না।’ আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। মণিপুর…

Read More