সাভারে শিক্ষক উৎপল কুমারকে হত্যার ঘটনায় আসামী জিতুর ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,৩০ জুন ২০২২(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্টাম দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আসামী শিক্ষার্থী জিতুর ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভার উপজেলা বাসষ্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন তারা। এসময় সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্কুল কলেজের কয়েক’শ শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসময় শিক্ষকরা আসামী জিতুর ফাঁসির দাবিসহ বিভিন্ন দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের কাছে স্বারক লিপি প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন,সাভার ও আশুলিয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এঘটনার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ গেল শনিবার আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্টাম দিয়ে সজোরে মাথায় আঘাত করেন দশম শ্রেণীর শিক্ষার্থী কিশোর গ্যাং লিডার জিতু। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে তিনি মারা যান। এঘটনায় আশুলিয়ায় থানায় জিতুকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। এঘটনার পর থেকে জিতু ও তার পরিবার বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে গতকাল কুষ্টিয়া থেকে জিতুর বাবা উজ্জলকে পুলিশ ও গাজীপুরের শ্রীপুর থেকে জিতুকে গ্রেপ্তার করে র‌্যাব।

Related posts

Leave a Comment