স্টাফ রিপোর্টার,৭ জুন ২০২২(বিবিনিউজ):মাদ্রাসা শিক্ষার্থী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে সাভারের দেওগাঁ এলাকার কথিত কবিরাজ জয়নাল আবেদীন (৭০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা গ্রহণ করেছে সাভার মডেল থানা। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ইন্সপেক্টর অপারেশন মাকারিয়াস দাস।ভুক্তভোগীদের অভিভাবকরা জানান, গত রোববার (৫ জুন) দুপুরের দিকে পৌর এলাকার দেওগাঁ দারুসসালাম মাদ্রাসা ও এতিম খানার প্রায় ছয় শিশু ছাত্রী মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় পথে এলাকার কথিত কবিরাজ মৃত জোনাব আলী মুন্সির ছেলে জয়নাল আবেদীন তাদের বিভিন্ন প্রলোভনে ঘরে ডেকে নেয়। ঘরের ভেতর শিশু শিক্ষার্থীরা প্রবেশ করলে…
Read More