প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার,০৪ জুন ২০২২(বিবিনিউজ): আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে সাভার বাজার বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

কৃষ্ণ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার পৌরবাসীর

০৪ জুন ২০২২(বিবিনিউজ):মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের হাতে নির্মমভাবে খুন হওয়া কৃষ্ণ সরকারের পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে সাভার পৌরসভার সর্বস্তরের জনগণ। সকলের একটাই দাবি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের ফাঁসি দিতে হবে। শুক্রবার (৩জুন) বিকেলে সাভারের আড়াপাড়ায় ফটোগ্রাফার কৃষ্ণ সরকারের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সাভার নাগরিক কমিটি। সাথে যোগ দেয় সাভারের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এতে বক্তব্য রাখেন সাভার নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সাভার উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও ঢাকা জেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ…

Read More

কেন্দ্রে গেলেই মিলবে বুস্টার ডোজ, চলবে ১০ জুন পর্যন্ত

০৪ জুন ২০২২(বিবিনিউজ):রাজধানীসহ সারাদেশে আজ (৪ জুন) শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ সপ্তাহ। চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে দেয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ। যাদের বয়স ১৮ বা তার বেশি এবং দ্বিতীয় ডোজ প্রাপ্তির ৪ মাস অতিবাহিত হয়েছে তারা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন। এজন্য নিকটস্থ কেন্দ্র অথবা বাংলাদেশের যে কোনো কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের সনদ দেখিয়ে নেয়া যাবে বুস্টার ডোজ। এক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে। স্থায়ী কেন্দ্রের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল জেলা হাসপাতাল উপজেলা হাসপাতালগুলোতে…

Read More

বিএনপির কিছু ব্যবসায়ী দ্রব্য মুল্যের দাম বাড়িয়ে সরকারের সুনাম নষ্ট করার চেষ্টা করছে : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,০৪ জুন ২০২২(বিবিনিউজ):বিএনপির কিছু ব্যবসায়ী দ্রব্য মুল্যের দাম বাড়িয়ে সরকারের সুনাম নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,আওয়ামী লীগ সরকার দেশে যত উন্নয়ন করেছে দেশের মানুষ তা সাক্ষী আছে আগামী নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলেও বলেন তিনি। এসময় তিনি দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে রাখতে খুচরা বিক্রেতাদের সাথে খোলামেলা কথা বলেন।এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি, পৌর আওয়ামী…

Read More