স্টাফ রিপোর্টার,০৪ জুন ২০২২(বিবিনিউজ):বিএনপির কিছু ব্যবসায়ী দ্রব্য মুল্যের দাম বাড়িয়ে সরকারের সুনাম নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,আওয়ামী লীগ সরকার দেশে যত উন্নয়ন করেছে দেশের মানুষ তা সাক্ষী আছে আগামী নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলেও বলেন তিনি। এসময় তিনি দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে রাখতে খুচরা বিক্রেতাদের সাথে খোলামেলা কথা বলেন।
এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির,আশুলিয়া যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার,আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিএনপির কিছু ব্যবসায়ী দ্রব্য মুল্যের দাম বাড়িয়ে সরকারের সুনাম নষ্ট করার চেষ্টা করছে : ত্রাণ প্রতিমন্ত্রী
