স্টাফ রিপোর্টার,২৯ জুন ২০২২(বিবিনিউজ ):সাভারে একটি দুর পাল্লার যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে ও পিটুনিতে চল্লিশ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।পুলিশ জানায়,গতকাল রাত দশ টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সিংড়া এলিগেন্স নামের একটি দুর পাল্লার যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে বাসটি সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় পৌছলে নাটোরে যাওয়ার জন্য সেখান থেকে পাঁচ যাত্রী বাসে উঠেন। এসময়…
Read MoreDay: June 29, 2022
রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর
২৯ জুন ২০২২(বিবিনিউজ ):দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রাজধানীর শাহবাগে শিক্ষা ভবনের সামনে মো. মোহাইমিনুল ইসলাম সিফাত (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত মোহাইমিন বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে শাহবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। সেইসঙ্গে…
Read Moreশিক্ষক উৎপল হত্যায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
২৯ জুন ২০২২(বিবিনিউজ ):আশুলিয়ায় দশম শ্রেণির ছাত্রের স্টাম্পের আঘাতে শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) নিহতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জল হোসেনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযু্ক্ত শিক্ষার্থী দশম শ্রেণির ছাত্র হলেও তার জন্ম সনদ অনুযায়ী বয়স ১৯ বলে দাবি করছেন শিক্ষকরা। তবে, মামলায় ওই শিক্ষার্থীর বয়স ১৬ বছর দেখানো হয়েছে। জানা গেছে, গত ২৫ জুন দুপুরে সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক…
Read Moreসিলেটে ভারী বৃষ্টি, আবারও বন্যার শঙ্কা!
২৯ জুন ২০২২(বিবিনিউজ ):প্রায় দুই সপ্তাহের ভয়াবহ বন্যার পর সিলেটে নামতে শুরু করেছে বন্যার পানি। মানুষ নতুন করে বিধ্বস্ত জীবন থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন। এরই মাঝে ভীতি জাগাতে শুরু করেছে ভারী বৃষ্টি। সোমবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। দিনের বেলা বিরতি দিয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার পর থেকে সিলেটে ফের বৃষ্টির রাজত্ব। অবিরাম বৃষ্টিতে ইতোমধ্যে সিলেট নগরীর রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাড়তে শুরু করেছে নদনদীর পানি। এতে করে ফের বন্যার কবলে পড়ায় আশংকা ভর করেছে সিলেটবাসীর মনে। ভারী বর্ষণের খবর পাওয়া গেছে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ…
Read More১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে টোল নেয়া বন্ধ
২৯ জুন ২০২২(বিবিনিউজ ): আগামী ১ জুলাই থেকে রাজধানীর পোস্তগোলা ব্রিজে টোল নেয়া হবে না বলে সর্বোচ্চ আদালতকে অবগত করেছে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। পদ্মা সেতুকে কেন্দ্র করে টোল দিতে হবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। বুধবার সড়ক ও জনপথ বিভাগ থেকে বিষয়টি হাইকোর্টকে জানানো হয়েছে বলে এ নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। গণমাধ্যমকে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (৩০ জুন) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন এফিডেভিট আকারে দাখিল করা হবে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, টেন্ডারের মেয়াদোত্তীর্ণ হওয়ার…
Read Moreঈদুল আজহা কবে, জানা যাবে বৃহস্পতিবার
২৯ জুন ২০২২(বিবিনিউজ ): ঈদুল আজহার তারিখ জানতে মুখিয়ে আছেন মুসলিমরা। বাংলাদেশে কবে ঈদুল আজহা উদযাপিত হবে তা জানা যাবে আগামী কাল বৃহস্পতিবার। জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাল (বৃহস্পতিবার) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।’ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে বলে জানা গেছে।…
Read Moreমাস্ক পরা বাধ্যতামূলক, না মানলে শাস্তি
২৯ জুন ২০২২(বিবিনিউজ ):সারা দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। দোকান, শপিং মল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল-রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আইনানুগ শাস্তির মুখে পড়তে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি হয়েছে। নির্দেশনাটি সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শকের (আইজি) কাছেও এটি পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনায় আক্রান্তের হার দ্রুতগতিতে বাড়ছে। জনগণের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যথেষ্ট শৈথিল্য দেখা যাচ্ছে।…
Read Moreএকনেকে ২,২১৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন
২৯ জুন ২০২২(বিবিনিউজ ):মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণসহ ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ সব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২১৬ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৭৫ কোটি ৫৭ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৩৪১ কোটি ১৮ লাখ টাকা ব্যয় করা হবে।মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে…
Read More