চিকিৎসকরা মার্চ মাস থেকে নিজ কর্মস্থলে রোগী দেখতে পারবেন : স্বাস্থ্যমন্ত্রী

২২ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):চিকিৎসকরা মার্চ মাস থেকে নিজ কর্মস্থলে রোগী দেখতে পারবেন। আগামী ১ মার্চ থেকে পাইলট কর্মসূচির মধ্য দিয়ে এ ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিএমএ ও সাচিপের নেতা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে প্র্যাকটিসের পর যদি চিকিৎসকরা কেউ চান, বাইরেও প্র্যাকটিস করতে পারবেন। ১ মার্চ থেকে ৫০টা উপজেলা, ২০টি জেলা এবং ৫টি মেডিকেল কলেজে শুরু হবে। আমরা কোনো ব্লক…

Read More

২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু

০৪ জুলাই ২০২২(বিবিনিউজ ):দেশে করোনায় মৃত্যুর সংখ্যা একলাফে ১২তে পৌঁছাল। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) এই মৃত্যু হয়েছে। এ সময় ২ হাজার ২৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল দুজনের। আর করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৯০২ জনের। গত ৫ মার্চের পর এক দিনে মৃত্যুর এই সংখ্যা সর্বোচ্চ। ওই দিন করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। করোনায় হঠাৎ মৃত্যুর এই সংখ্যা বৃদ্ধি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন আজ প্রথম আলোকে বলেন, ‘যেসব…

Read More

মাস্ক পরা বাধ্যতামূলক, না মানলে শাস্তি

২৯ জুন ২০২২(বিবিনিউজ ):সারা দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। দোকান, শপিং মল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল-রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আইনানুগ শাস্তির মুখে পড়তে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি হয়েছে। নির্দেশনাটি সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শকের (আইজি) কাছেও এটি পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনায় আক্রান্তের হার দ্রুতগতিতে বাড়ছে। জনগণের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যথেষ্ট শৈথিল্য দেখা যাচ্ছে।…

Read More

করোনা শনাক্ত বেড়েছে

২৬ জুন ২০২২(বিবিনিউজ ):দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ২৮০ জনের। আর করোনায় মৃত্যু হয়েছিল তিনজনের। টানা ২০ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ২০ জুন করোনায় একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টানা চার দিন করোনায় একজন করে মৃত্যু হয়। মধ্যে এক দিন কারও মৃত্যু হয়নি। সর্বশেষ দুই দিনে তিনজন ও দুইজনের প্রাণ গেল এই ভাইরাসে। আজ বিকেলে…

Read More

কেন্দ্রে গেলেই মিলবে বুস্টার ডোজ, চলবে ১০ জুন পর্যন্ত

০৪ জুন ২০২২(বিবিনিউজ):রাজধানীসহ সারাদেশে আজ (৪ জুন) শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ সপ্তাহ। চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে দেয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ। যাদের বয়স ১৮ বা তার বেশি এবং দ্বিতীয় ডোজ প্রাপ্তির ৪ মাস অতিবাহিত হয়েছে তারা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন। এজন্য নিকটস্থ কেন্দ্র অথবা বাংলাদেশের যে কোনো কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের সনদ দেখিয়ে নেয়া যাবে বুস্টার ডোজ। এক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে। স্থায়ী কেন্দ্রের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল জেলা হাসপাতাল উপজেলা হাসপাতালগুলোতে…

Read More

দেশে বছরে যক্ষ্মায় মারা যাচ্ছেন ২৯ হাজার মানুষ: জাহিদ

০২ জুন ২০২২(বিবিনিউজ):দেশে প্রতিবছর তিন লাখ নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হচ্ছে। আর প্রতিবছর যক্ষ্মায় মারা যাচ্ছেন ২৯ হাজার মানুষ। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ই-ল্যাব উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা এখন নিয়ন্ত্রণে আছে, তবে করোনা চলে যায়নি। তাই আমাদের মাস্ক পরার অভ্যাসটি বজায় রাখতে হবে। তিনি বলেন, দেশে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের ঘাটতি আছে।…

Read More

সাভারে ৩টি প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

শেখ এ কে আজাদ,৩০ মে ২০২২(বিবিনিউজ):হাইকোর্টের নির্দেশ হলে স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছে। তারই ধারাবাহিকতায় সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের চলমান অভিযানে আজ ৩ টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে। রবিবার (২৯) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি হাসপাতাল পরিদর্শনকালে নানা অনিয়ম অনুমোদহীন তিনটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। সিলগালা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো,সাভার পৌর এলাকায় গেন্ডা অবস্থিত দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, উলাইল বাজার এলাকায় যমুনা হাসপাতাল এন্ড ফিজিও থেরাপী স্পীচ সেন্টার এবং তেঁতুলঝোড়া জয়নাবাড়ী হেমায়েতপুর মহল্লায় কেয়ার ডায়াগনস্টিক এন্ড কলসাল্টেশন সেন্টার। এসময় আরো দুটি হাসপাতালকে সতর্ক করা…

Read More

ডায়াবেটিস হওয়ার নতুন কারণ আবিষ্কার বাংলাদেশি বিজ্ঞানীদের

২৩ মার্চ ২০২২(বিবিনিউজ ) :ডায়াবেটিস হওয়ার অনেক কারণ আছে। তবে এবার নতুন একটি কারণ আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। আজ বুধবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আবিষ্কারের তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, গবেষণার মাধ্যমে ডায়াবেটিসের নতুন যে কারণ আবিষ্কার করা হয়েছে, সেটি হলো আইএপি (ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস) কমে যাওয়া। আর আইএপি কমে যাওয়া ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। আবিষ্কারের এ বিষয় ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। মূল গবেষক মধু এস মালো সাংবাদিকদের বলেন, গত ৫ বছরে ৩০ থেকে ৬০…

Read More

কান পাকা রোগের অন্যতম কারণ শিশুদের ফিডারে খাওয়ানো

২১ মার্চ ২০২২(বিবিনিউজ): একটা দেশের সুন্দর ভবিষ্যতের জন্য প্রয়োজন সু-নাগরিক। আর একজন সু-নাগরিক পেতে হলে শিশু বয়স থেকেই সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করা দরকার। এ জন্য সন্তান জন্মের পর থেকেই তার বেড়ে ওঠার প্রতি নজর দিতে হবে। বিশেষ করে শিশু বয়স থেকেই তার খাওয়ার প্রতি বিশেষ নজর দিতে হবে। সব সময় মনে রাখতে হবে- একটা শিশুর জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই। আজ কাল অনেকেই নাগরিক ব্যস্ততা কিংবা অনেক মা নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করে শিশুকে মায়ের দুধের পরিবর্তে ফিডারে খাওয়ায়। যা মোটেই বিজ্ঞানসম্মত নয়। ফিডারে খাওয়ালে ছোট বয়স থেকেই বিভিন্ন…

Read More

টিকাদানে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১০ম : স্বাস্থ্যমন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ এখন টিকাদানের দিক থেকে বিশ্বে ১০ম স্থানে অবস্থান করছে যা আমাদের জন্য একটি বড় অর্জন।তিনি বলেন, বাংলাদেশ টিকা কার্যক্রমে বরাবরই সফল। এজন্যই এবারো টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ বিশ্বের বহু উন্নত দেশকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অভ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এ দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে দেশে এখন পর্যন্ত ১০ কোটি ৩৩ লাখ মানুষকে প্রথম ডোজের…

Read More