সনদ ছাড়া যেতে পারবেন না যেসব স্থানে

৬ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): করোনাভাইরাসের দুই ডোজ টিকা ছাড়া কোথায় কোথায় যাওয়া যাবে না তা জানিয়ে দিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এসব স্থানের মধ্যে রয়েছে- হোটেল-রেস্টুরেন্ট, শপিংমল। দুই একদিনের মধ্যেই এই ধরনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।এছাড়া দুই ডোজ টিকা ছাড়া বিমান, ট্রেন ও লঞ্চেও ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছেন তিনি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এক ডোজ টিকা নিলে যাওয়া যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার এই বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং…

Read More

রোববার থেকে দেয়া হবে বুস্টার ডোজ:স্বাস্থ্যমন্ত্রী

১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে এ পর্যন্ত ১১ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। এ মাসে আরো দেড় থেকে দুই কোটি টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। হাতে প্রায় চার কোটি টিকা আছে। আজকেও যুক্তরাজ্য থেকে ৪০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকার কোনো অসুবিধা নেই। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রী বলেন, এখন যারা ষাটোর্ধ্ব, সম্মুখসারির (ফ্রন্টলাইনার), তাদের টিকা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে। আশা করা হচ্ছে, এ মাসেই এই কাজ শুরু করা যাবে। সোমবার মন্ত্রিসভা শেষে এ কথা বলেন…

Read More

বাংলাদেশে নতুন করে লকডাউনের চিন্তা ভাবনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৫ ডিসেম্বর, ২০২১ (বিবিনিউজ): বর্তমানে বাংলাদেশে করোনা ভাইসরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তাই নতুন করে দেশ লকডাউনের চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক।দুপুরে সাভারের থানারোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক এসময় আরও বলেন,বিশে^র বিভিন্ন দেশে ওমিক্রন বেড়ে যাওয়ায় বাংলাদেশে পরিস্থিতি ভালো থাকায় ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই । তিনি আরও বলেন দেশ ভালো এবং নিরাপদে আছে তাই কোন বিষয়ে চিন্তার কারণ নেই । তিনি…

Read More

যুক্তরাজ্যে করোনার ‘ওমিক্রন’ ধরনে দু’জন আক্রান্ত

২৮নভেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক ): ব্রিটেন শনিবার করোনার নতুন ধরন ওমিক্রনে দ’ুজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। দু’জনেরই দক্ষিণ আফ্রিকা ভ্রমণের ইতিহাস রয়েছে।এর ফলে ব্রিটেন ওই অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা আরো বিস্তৃত করেছে।সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, গতরাতে জিনোম সিকোয়েন্সিং করে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা দু’জনের শরীরে বি.ওয়ান.ওয়ান ৫২৯ (ওমিক্রন) নামের কোভিড-১৯ নিশ্চিতভাবে শনাক্ত করেছে।এতে আরো বলা হয়, দু’জনেরই দক্ষিণ আফ্রিকায় সফরের ইতিহাস রয়েছে।কর্মকর্তারা জানান, শনাক্ত দু’জনের একজন নটিংহাম শহরের, অন্যজন লন্ডনের পূর্বাঞ্চলীয় চেমসফোর্ডের।স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিড বলেন, আমরা খুব দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বিচ্ছিন্ন করেছি। এই সংক্রমিতদের সংস্পর্শে কারা এসেছিল তাদের…

Read More

ডায়াবেটিস রোগীদের আগামীতে ইনসুলিনও ফ্রি দেয়ার উদ্যোগ

১১ নভেম্বর ২০২১(বিবিনিউজ): সরকারি হাসপাতালে ডায়াবেটিস রোগীদের আগামীতে ইনসুলিনও ফ্রি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আগামীতে ইনসুলিনও ফ্রি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।’বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার এক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি) এবং বাংলাদেশ ডায়াবেটিস সমিতি (বাডাস) কর্তৃক বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিস চিকিৎসা: বর্তমান ও আগামীর ভাবনা’ বিষয়ে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।জাহিদ মালেক বলেন,…

Read More

দ্বিতীয় ডোজ নিতে যাননি ১৭% মানুষ

৩০ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):সংক্রমণ রোধে দুই ডোজ টিকা নেওয়া প্রয়োজন। সর্বশেষ ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজে আগ্রহ কম দেখা গেছে। একে ঝুঁকি হিসেবে দেখছেন জনস্বাস্থ্যবিদেরা। করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের সংখ্যা কম দেখা গেছে। ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ নিয়েছিলেন ৬৬ লাখ ২৫ হাজার মানুষ। ২৮ অক্টোবর তাঁদের দ্বিতীয় ডোজ নেওয়ার দিন ঠিক ছিল। ওই দিন দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ লাখ ৪৪ হাজার মানুষ। সাড়ে ২৩ লাখ বা ১৭ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ নিতে যাননি। এই বিপুলসংখ্যক মানুষ দ্বিতীয় ডোজ নিতে না আসায় টিকা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা…

Read More

বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ টিকা পাবেন ৮০ লাখ মানুষ

২৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ): গণটিকাদন কর্মসূচিতে ৮০ লাখ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কথা। কাল বৃহস্পতিবার এ টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, লক্ষ্যমাত্রা পূরণের জন্য সব ধরনের প্রস্তুতি তাঁদের আছে। এ কর্মসূচিতে সেপ্টেম্বরের ২৮ তারিখে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। ওই দিন ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তখন প্রথম আলোকে বলেছিলেন, ২৮ ও ২৯ সেপ্টেম্বর তাঁরা ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজ টিকা দিতে পেরেছিলেন। কালকের কর্মসূচি ঠিকভাবে পালিত হলে প্রায় তিন কোটি মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আসবেন।…

Read More

জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করলো সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্টাফ রিপোর্টার,২৬ অক্টোবর ২০২১(বিবিনিউজ):স্বাস্থ্য সেবা প্রদানসহ এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে সারা দেশের মধ্যে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সর্বশেষ ২০২১ সালের আগস্ট মাসের ফলাফলে তিনশ’র ভিতরে সর্বোচ্চ ৭৪.১৩ রেটিং পয়েন্ট নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এই প্রথম হবার গৌরব অর্জন করেছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছে। এ ব্যাপারে ডা. সায়েমুল হুদা জানান, আবারও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশের মধ্যে জাতীয় পর্যায়ে যৌথভাবে প্রথম হয়েছে। এজন্য আমি আমাদের স্বাস্থ্য সেবা কমিটির সম্মানিত সভাপতি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা…

Read More

স্কুলশিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু

১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): জন্ম সনদের মাধ্যমে স্কুলশিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা করোনার টিকার জন্য আবেদন করতে পারবে। পরীক্ষামূলকভাবে টিকা নেয়া স্কুলশিক্ষার্থীদের ১০-১৪ দিনের পর্যবেক্ষণ শেষে সারা দেশের ২১টি কেন্দ্রে শিশু-কিশোরদের টিকাদান কার্যক্রম শুরু হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। এ সময় তিনি বলেন, জন্ম সনদ দিয়ে স্কুলশিক্ষার্থীদের নিবন্ধন উন্মুক্ত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) থেকে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। তারাই নিবন্ধন করতে পারবে, যাদের নাম…

Read More

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে সাড়ে ৬৭ লক্ষাধিক ভ্যাকসিন প্রদান

২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে মঙ্গলবার সারাদেশে সাড়ে ৬৭ লক্ষাধিক ভ্যাকসিন দেয়া হয়েছে। ওইদিন ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ টিকা দেয়া হয়েছে।এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে। ওইদিন ৭৫ লাখ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ছিল।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ সব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ৩৯ হাজার ৭৭১ ডোজ, ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে…

Read More