ধামরাইয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন, শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনের তাগিদ

ষ্টাফ রিপোর্টার,১৮ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন ও সোমভাগ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোঃ নাজমুস সাকিব। এ সময় তিনি সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন বাস্তবায়নের ওপর কঠোর গুরুত্বারোপ করেন। সম্প্রতি ১৩নং ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন ও সোমবাগ ইউনয়ন পরিষদ কার্যালয়ে পৃথক এই পরিদর্শন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে মোঃ নাজমুস সাকিব ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং…

Read More

ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,১৮ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):একসময় ছিল বর্জ্যের বিশাল পাহাড়, সহ্য করা কঠিন দুর্গন্ধ আর মারাত্মক পরিবেশদূষণ। দুই দশকের সেই চেনা রূপ বদলে আজ সেখানে শোভা পাচ্ছে হাজারো সবুজ গাছপালা ও শোভাবর্ধক উদ্ভিদ। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান ‘রূপান্তর’। দীর্ঘদিনের বর্জ্যস্তূপকে সবুজে বদলে দেওয়ার এই উদ্যোগকে দেশের অন্য সব জেলার প্রশাসকদের জন্য এক অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই সাফল্যের জন্য তিনি ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। রবিবার (১৮ অক্টোবর) সকাল…

Read More

জাবি জনসংযোগ অফিসের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত, উপ-উপাচার্য এর অভিনন্দন

ষ্টাফ রিপোর্টার,১৮ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অ্যাসোসিয়েশনের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল (১৬ অক্টোবর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সভায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তাগণ সশরীরে এবং অনলাইনে (জুম-এ) অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের সাবেক পরিচালক আবুল কাশেম শিখদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।নবনির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২২-তম…

Read More

প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ লাভ ও জাবির সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় ড. নাহরিন ইসলামকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিনন্দন

ষ্টাফ রিপোর্টার,১৮ অক্টোবর ২০২৬(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ লাভ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। এক পৃথক আদেশে মহামান্য রাষ্ট্রপতি তাঁকে এ নিয়োগ প্রদান করেন।ষ্টাফ রিপোর্টার, এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ লাভ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন তাঁর…

Read More