প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ লাভ ও জাবির সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় ড. নাহরিন ইসলামকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিনন্দন


ষ্টাফ রিপোর্টার,১৮ অক্টোবর ২০২৬(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ লাভ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। এক পৃথক আদেশে মহামান্য রাষ্ট্রপতি তাঁকে এ নিয়োগ প্রদান করেন।ষ্টাফ রিপোর্টার,

এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ লাভ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন তাঁর পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার স্বীকৃতি। তাঁর নেতৃত্বে তথ্য কমিশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতা নিশ্চিতকরণে কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর অন্তর্ভুক্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। অধ্যাপক ড. মো. শামছুল আলম নতুন দায়িত্ব পালনে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের সার্বিক সাফল্য কামনা করেন।

Related posts

Leave a Comment