১৮ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন শুরু

০৬ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ১৮ এপ্রিল বিকেল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন।

আজ সোমবার সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা হবে একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন এবং চলতি বছরের দ্বিতীয় অধিবেশন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

Related posts

Leave a Comment