দেশের সংকটে মানুষ বাঁচানোই হচ্ছে রাজনীতি:সেতুমন্ত্রী

১৩ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের চলমান এই সংকটে দলীয় কোনো রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই হচ্ছে রাজনীতি। আজ সোমবার দুপুরে তার সরকারি বাসভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলা নববর্ষের প্রাক্কালে দেশের সব রাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের সামিল হতে হবে। তিনি বলেন, আপনার সাহায্যের জন্য শেখ হাসিনাকে সাহায্য করুন। বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের…

Read More

করোনা নিয়ে এত দিনে যা জেনেছেন বিজ্ঞানীরা

১৩ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):দিনরাত পরিশ্রম করে চলেছেন বিজ্ঞানীরা। বিশ্ব যখন করোনা মহামারির কবলে পড়ে ধুঁকছে, বিজ্ঞানীরাই তখন আশার আলো দেখাচ্ছেন। তাঁদের সাফল্যের দিকে তাকিয়ে আছে বিশ্ব। করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে আমরা যা জানি, তার সবকিছুই গবেষণা করে দেখছেন তাঁরা। নতুন এ করোনাভাইরাসের উৎপত্তির ৫ মাস পার হয়ে গেল। কতটুকু জানতে পারলেন তারা? তাঁরা যতটুকু জানতে পেরেছেন, তা এ মহামারি ঠেকাতে যথেষ্ট তো? ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন করোনাভাইরাস মানুষের জন্য সমস্যা সৃষ্টি করেছে। সার্স ও মার্স ভাইরাসও এই…

Read More

বেড়েছে পরীক্ষা, বেড়েছে করোনা শনাক্ত

১৩ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকাল রোববারের চেয়ে আজ সোমবার আরও বেড়েছে। মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। মারা গেছেন ৫ জন।এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮০৩। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩৯। আজ স্বাস্থ্যমন্ত্রী  বলেন, ইতিমধ্যেই কমিউনিটি সংক্রমণ হয়ে গেছে। এটি ছড়িয়ে পড়া বন্ধ করতে সবচেয়ে বড় অস্ত্র হলো ঘরে থাকা, ঘরে থাকা এবং ঘরে থাকা। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৫৭০ জনের। গতকাল পরীক্ষা হয়…

Read More

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৮২, মৃত্যু ৫

১৩ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ১৮২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

Read More