৩০ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):ঢাকার সাভার উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পোশাক কারখানা বন্ধের পাশাপাশি উপজেলার প্রবেশপথগুলো বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। অন্যথায় এই এলাকায় করোনা ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আজ বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব সায়েমুল হুদা এ শঙ্কার কথা জানিয়ে কারখানা বন্ধের পাশাপাশি উপজেলার প্রবেশপথগুলো বন্ধ করার অনুরোধ জানান। একই চিঠির অনুলিপি তিনি প্রধানমন্ত্রীর দপ্তরসহ স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছেন। ইউএনওর কাছে পাঠানো চিঠিতে বলা হয়, সাভার একটি জনবহুল ও…
Read MoreMonth: April 2020
শ্রমিক মালিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বৃদ্ধির আহবান
৩০ এপ্রিল ,২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক এবং মালিক উভয়েই সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে কল-কারখানার উৎপাদন বৃদ্ধিতে আরও নিবেদিত হবেন। তিনি বলেন, শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য শ্রমিক কল্যাণ গঠন করা হয়েছে। করোনা ভাইরাসের প্রতিঘাত মোকাবিলায় দেশের রপ্তানি খাতের শ্রমিকদের বেতন দিতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। আগামীকাল মহান মে দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ সকল শোষণ, বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে আমরা নিরলসভাবে কাজ…
Read Moreসাভারে কৃষকদের ধান কাটতে এগিয়ে এসেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা
সাভার,৩০ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নির্দেশে সাভারে ধান কাটার শ্রমিক না থাকায় কৃষকদের ধান কেটে দিয়েছে সাভার মডেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রামে কৃষকদের পাকা ধান কেটে দেন তারা। সেই সাথে ধান কেটে মাথায় করে কৃষকের বাড়িতে পৌছে ও মারাই করে দেওয়া হয়। ধান কাটতে এগিয়ে আসায় ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী ।
Read Moreসেরা অর্জনের স্মারক নিলামে তুলছেন যুব অধিনায়ক
৩০ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):চলমান করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে সাকিব আল হাসান তাঁর প্রিয় ব্যাট (২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত) নিলামে তুলেছেন। সাকিবের পথ ধরে আরও অনেক ক্রিকেটার এগিয়ে আসছেন প্রিয় ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলতে। ‘সিনিয়র’দের অনুসরণ করছেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও। নিলামে তোলার ঘোষণা দিয়ে আকবার আজ ফেসবুকে লিখেছেন, ‘নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১.ফাইনালের ম্যাচ জার্সি, ২.ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’ বিশ্বকাপজয়ী বাংলাদেশ…
Read Moreমানিকগঞ্জে ২৪ ঘণ্টায় আইসোলেশনে থাকা ৩ জনের মৃত্যু
৩০ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি তিনজনের মৃত্যু হয়েছে। কাশি ও শ্বাসকষ্টের মতো করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্বজনেরা তাঁদের হাসপাতালে ভর্তি করান। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ এ খবরের সত্যতা নিশ্চিত করেন। নিহত তিনজনের মধ্যে দুজনের বাড়ি সদর উপজেলায় এবং একজনের বাড়ি ঘিওর উপজেলায়। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পৌর এলাকার মৃত নারী একটি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। পরিস্থিতি খারাপ হলে স্বজনেরা গতকাল বুধবার সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যান। তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা…
Read Moreদেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫৬৪
৩০ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় নতুন ৫৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৭ হাজার ৬৬৭ জন। গত ২৪ ঘন্টায় ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৬৮ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। গতকালের চেয়ে আজ আক্রান্ত ৭৭ জন কম। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৬৪১ জন। গতকালের চেয়ে আজ নমুনা পরীক্ষা কমেছে দশমিক ৬ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ১০ জন করোনামুক্ত…
Read Moreকর্মক্ষম জনগোষ্ঠীর অর্ধেক জীবিকা হারানোর ঝুঁকিতে: আইএলও
২৯ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও বলছে, করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে অব্যাহতভাবে কর্মঘণ্টা কমে যাওয়ায় প্রায় ১৬০ কোটি মানুষ জীবিকা হারানোর ঝুঁকিতে আছে, যা মোট কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় অর্ধেক। আজ বুধবার কোভিড-১৯ নিয়ে আইএলওর তাদের পর্যবেক্ষণ নিয়ে তৃতীয় সংস্করণ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে ২০২০ সালের প্রথম প্রান্তিকে যে পরিমাণ কর্মঘণ্টা কমেছে, তা আগে যা ধারণা করা হচ্ছিল তার চেয়েও অনেক বেশি। গত বছরের শেষ প্রান্তিকের (প্রাক-সংক্রমণের সময়) চেয়ে সাড়ে ১০ শতাংশ অবনতি আশঙ্কা করা হচ্ছে, যা প্রায় সাড়ে ৩০ কোটি পূর্ণকালীন কর্মসংস্থানের (সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ ধরে) সমান। পূর্ববর্তী…
Read Moreএ কোন ধরনের ধান কাটা
২৯ এপ্রিল,২০২০(বিবিনিউজ):টাঙ্গাইলে কৃষকের কাঁচা ধান কেটে বিতর্ক তৈরি করেছেন সংসদ সদস্য ছোট মণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ধান কাটার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ছবিতে দেখা যায়, কাঁচা ধান দলবল নিয়ে কাটছেন এমপি। ছবি তোলার সময় অসহায়ের মতো সবকিছু তাকিয়ে দেখছেন জমির মালিক কৃষক। এভাবে এমপিকে কাঁচা ধান কাটতে দেখে অনেকে সমালোচনা করে লিখেছেন, কৃষকের ক্ষতিপূরণ এখন কে দেবে। জানা গেছে, ছাত্রলীগের ধান কাটা কর্মসূচি প্রশংসিত হওয়ার কারণে কিছু এমপি ও আওয়ামী লীগের নেতা-নেত্রী রাস্তার পাশে গাড়ি থামিয়ে দলবল নিয়ে বিভিন্ন ধান খেতে গিয়ে ছবি তুলে সামাজিক…
Read Moreসাংবাদিক, চিকিৎসকসহ ২৪ ঘণ্টায় ১১ জন করোনায় আক্রান্ত যশোরে
২৯ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):যশোরে একজন সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের সাতজনসহ ২৪ ঘণ্টায় নতুন ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা এখন ৫৫। এর মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীই ২৫ জন। বুধবার দুপুরে যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। ওই পত্রিকার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘কয়েকদিন আগে হৃদযন্ত্রের প্রদাহ নিয়ে ওই সাংবাদিক হাসপাতালে যান। চিকিৎসকেরা উপসর্গ দেখে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তির সিদ্ধান্ত নেন। পরে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।’ ওই কর্মকর্তা আরও বলেন, ’১৩ দিন ধরে ওই সাংবাদিক অফিসের বাইরে আছেন। এর মধ্যে…
Read Moreআক্রান্ত শুনেই মুঠোফোন বন্ধ, খুঁজছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ
২৯ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):আইসোলেশনে নেওয়ার আগেই বগুড়ায় করোনা ‘পজিটিভ’ এক ব্যক্তি মুঠোফোন বন্ধ করে লাপাত্তা হয়েছেন। জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হন্যে হয়ে খুঁজছেন তাঁকে। তবে আজ বুধবার দুপুর পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। তাঁর দেওয়া ঠিকানা ভুয়া। আবার মুঠোফোনও বন্ধ। ফলে ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন (সঙ্গনিরোধ) করা সম্ভব হয়নি। আক্রান্ত ব্যক্তির বাড়িও ‘লকডাউন’ (অবরুদ্ধ) করা যায়নি। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মাত্র একটি পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ আসে।…
Read More