০৮ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ ৭ এপ্রিল মঙ্গলবার দেওয়া তথ্যমতে, ভিয়েতনামে করোনাভাইরাসে কোনো ব্যক্তি এখন পর্যন্ত মারা যায়নি। যেখানে এর প্রতিবেশী চীনসহ এশিয়ার দেশগুলোয় করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু চিকিৎসক, সাধারণ মানুষ ও সরকারগুলো ভাবিয়ে তুলেছে, সেখানে ভিয়েতনাম কী করে করোনা সংক্রমণ প্রতিরোধ করে রেখেছে এবং আক্রান্ত রোগীদের মৃত্যু শূন্যের কোঠায় ধরে রেখেছে, সেটাই আশ্চর্যের। গণমাধ্যমগুলোর তথ্যমতে, ভিয়েতনাম সরকারিভাবে স্বাস্থ্য খাতের বিনিয়োগ ও রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করার যে কর্মসূচি বহুদিন ধরে চর্চা করে আসছে করোনাভাইরাস প্রতিরোধ সেটি বড় ঢাল হিসেবে কাজ করেছে। আর…
Read MoreDay: April 8, 2020
করোনা মোকাবিলায় এগিয়ে আসছেন আকবররাও
০৮ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):তামিম–মুশফিকরা নিজেদের বেতনের একটি অংশ দিয়ে গঠন করেছেন তহবিল। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী আকবর এখনো বেতনভুক্ত ক্রিকেটার হতে পারেননি। তবুও তাঁরা গঠন করছেন তহবিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর আকবর আলীদের যখন নিজেদের পরের ধাপে নেওয়ার কাজে ব্যস্ত থাকার কথা, তখন তাঁদের অলস সময় কাটছে ঘরে। করোনাভাইরাসে থমকে গেছে সবকিছু। কঠিন এ সময়ে আকবর-পারভেজদের বসে থাকা ছাড়া আর কীই-বা করার আছে! যুব বিশ্বকাপজয়ীরা অবশ্য একেবারে বসেও নেই। করোনা মোকাবিলায় ‘সিনিয়র’দের মতো তাঁরাও এগিয়ে আসছেন। নিজেদের সাধ্য অনুযায়ী গঠন করছেন একটি তহবিল। বিষয়টি নিশ্চিত করে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী বললেন, ‘আমরা…
Read Moreকরোনায় ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৫৪, মৃত্যু ৩ জন
৮ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দেশে আরও ৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। গত ২৪ ঘন্টায় দেশে আরও ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. সানিয়া তাহমিনা জোহরা এ সময় উপস্থিত ছিলেন। গত ২৪ ঘন্টায় সারাদেশের ১৬টি পরীক্ষাগারে ৯৮১ জনের নমুনা সংগ্রহ করে…
Read Moreআগামীকাল দিবাগত রাতে পবিত্র শবে বরাত
ঢাকা, ৮ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলমানগণ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন । মুসলমানগণ এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেন। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণ কামনা করে পবিত্র শবে বরাতের রাতে বিশেষ দোয়া করতে এবং কবরস্থান ও মাজারে জনসমাগম না করার আহ্বান জানিয়েছেন ইসলামিক…
Read More