ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনা

২১ এপ্রিল, ২০২০(অনলাইন ডেস্ক):ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ওই ভবনের এক কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ কারণে রাষ্ট্রপতি ভবন চত্বরের প্রেসিডেন্ট এস্টেটে ১০০টি পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে। আজ মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি ভবনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দ্য হিন্দুু এই প্রতিবেদন প্রকাশ করেছে। রাষ্ট্রপতি ভবনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি ভবনের মূল অংশে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর পরিবারের সদস্যরা থাকেন। তবে তাঁদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তাঁরা সবাই সুস্থ্ আছেন। প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসের তৃতীয় সপ্তাহে উত্তর প্রদেশ ও রাজস্থানের এমপিদের নিয়ে সকালের…

Read More

করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে কাজ করছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা

২১ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১১ এপ্রিল মারা যান ঝিনাইদহ সদর উপজেলার এক ব্যক্তি। ভয়ে কেউ এগিয়ে এলেন না। এমনকি জানাজা পড়ানোর মতো কেউ এলেন না। একদিকে সন্ধ্যা হয়ে আসছে, আরেক দিকে কালবৈশাখীর পূর্বাভাস। এমন অবস্থায় ঝিনাইদহ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে নিয়ে জানাজার ব্যবস্থা করলেন এবং ইমামতি করলেন। শুধু এ ঘটনাই নয়, করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক, পুলিশ, সশস্ত্র বাহিনীর পাশাপাশি সারা দেশের মাঠ প্রশাসনের কর্মকর্তারা ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। সারা দেশের মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, ত্রাণ বিতরণ, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ…

Read More

প্রথম থেকেই সতর্ক করে আসছে ডব্লিউএইচও

২১ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার জোর দিয়ে বলেছে, তারা প্রথম থেকেই মহামারি কোভিড-১৯ সম্পর্কে সতর্ক করে আসছে এবং এ বিষয়ে ওয়াশিংটনের কাছে কিছুই লুকানো হয়নি। চীনে শুরু হওয়া এই মহামারিকে ডব্লিউএইচও প্রথমে তেমন গুরুত্ব দেয়নি বলে যুক্তরাষ্ট্রের অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটির প্রধান টেডরস এডহানম গেব্রিয়েসিস আরো বলেন, জাতিসংঘের এ সংস্থায় গোপনীয় কিছুই নেই। জেনেভা থেকে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই করোনার ভয়াবহতার বিষয়ে সতর্ক করে আসছি এবং বলেছি প্রত্যেকেরই লড়াই করা উচিত। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে শুরু হওয়া এই করোনা ভাইরাসে বিশ্বের…

Read More

২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৪৩৪ ,মৃত্যু ৯

২১ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা তিন হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৩৪ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু ও আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যা কমেছে। গতকাল সোমবার ১০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৪৯২ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১১০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৩৮২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮৭ জন। করোনা…

Read More

সাভারের আশুলিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাভার প্রতিনিধি(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় নিরাপত দুরত্ব বজায় রেখে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।আশুলিয়ার দোসাইদ কলেজ মাঠে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেনের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। প্রায় দুই হাজার লোকের মাঝে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়।

Read More