সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর

১৬ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ (২০১৮ সালের ৬১ নম্বর আইন) এর ১১ (১) ধারার ক্ষমতা বলে এ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই রোগের সংক্রমণ ঘটেছে, তাই সংক্রমণ রোধে (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল ) আইন ২০১৮ এর ১১ (১) ধারার ক্ষমতা বলে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা…

Read More

বকেয়া বেতনের দাবীতে সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

১৬ এপ্রিল, ২০২০(বিবিানউজ):বেতন-ভাতার দাবিতে সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার বিভিন্ন কারখানার শ্রমিকেরা দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আজ ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) এ ওয়ান নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। তিন মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। আগের ঘোষণা অনুযায়ী এক হাজারের বেশি শ্রমিক বকেয়া বেতনের জন্য আজ কর্মস্থলে উপস্থিত হন। কর্তৃপক্ষকে না পেয়ে তাঁরা বেলা দুইটা পর্যন্ত কারখানায় অবস্থান নেন। এরপর তাঁরা ডিইপিজেডের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল। ডিইপিজেডের…

Read More

কৃষি খাতে ৯ হাজার কোটি টাকার প্রণোদনাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে

১৬ এপ্রিল, ২০২০(বিবিনিউজ) : কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, করোনা পরিস্থিতিতে দেশের খাদ্য সংকট মোকাবিলায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনাসহ কৃষি খাতে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ ও বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। আজ সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল ও আরিফুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আবদুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের স্বার্থে সার,বীজসহ কৃষিখাতে ভর্তুকি বাবদ ৯ হাজার কোটি টাকার বরাদ্দ প্রদান করেছে। এছাড়া কৃষি পুনর্বাসনে ১শ’২০কোটি টাকা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত…

Read More

দেশে করোনায় আক্রান্ত দেড় হাজার ছাড়ালো

১৬ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনায় আক্রান্ত দেড় হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৩৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ হাজার ৫৭২। গত ২৪ ঘন্টায় আরও ১০ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জন। এদিকে গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগী সুস্থ হননি। অর্থাৎ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারাদেশ থেকে ২ হাজার ১৩৫টি নমুনা সংগ্রহ করে দেশের…

Read More

ঢাকার ধামরাইয়ে প্রথম ২জন করোনা রোগী শনাক্ত

ষ্টাফ রিপোর্টার,১৬ এপ্রিল ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে প্রথম বারের মত এক যুবক ও এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত শামিম মিয়া নামের যুবককে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এছাড়া আক্রান্ত নারী আয়েশা খাতুনকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা কয়েছে। ধামরাই থানার অফিসার ইনচার্য দীপক চন্দ্র সাহা বলেন ধামরাইর হাজিপুর গ্রামের ওই যুবক করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই যুবকের বাড়িসহ ওই এলাকা লক ডাউন করা হয়েছে সেই সাথে করোনায় আক্রান্ত ওই যুবককে চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনায় আক্রান্ত ওই যুবক হাজিপুর এলাকার…

Read More