সাভার প্রতিনিধি,০৪ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সাভার ও আশুলিয়ার প্রায় ১৮’শ গার্মেন্টস এর মধ্যে খোলা রয়েছে প্রায় শতাধিক গার্মেন্টস কারখানা। এ উপজেলায় আগামীকাল খুলে দেওয়া হবে সকল কারখানা। তাই সাভার ও আশুলিয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছুটে আসছে শ্রমিকরা। মহাসড়কে যানবাহন না থাকলেও অনেকে অটোরিক্স,ট্রাক ও পায়ে হেটেই ছুটে আসছেন নিজ ভাড়া বাড়িতে তাই কষ্ট হলেও মেনে নিচ্ছেন শ্রমিকরা। কারণ আগামীকাল সকাল থেকে যেতে হবে পোশাক কারখানায়। আবারও আগের মত উৎপাদন শুরু করতে হবে। তাই মরণ ঘাতি করোনা ভাইরাস কি জিনিস সেটা তারা ভুলেই গেছেন। একটাই কথা কর্ম…
Read MoreDay: April 4, 2020
দেশে আরো ৯ জন করোনায় আক্রান্ত:আইইডিসিআর
৪ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দেশে আরো ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। গত ২৪ ঘন্টায় দেশে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ জনে। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. নাসিমা সুলতানা, পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। ডা. ফ্লোরা বলেন, গত…
Read Moreআশুলিয়ায় বহুতল ভবনের দেওয়াল ভেঙ্গে আহত অন্তত পাঁচ
সাভার,৪ এপ্রিল,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের দেওয়াল ভেঙ্গে পড়েছে একটি বাড়ির উপর। এঘটনায় আহত হয়েছে অনন্ত পাঁচ জন।সকালে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় টংগাবাড়ি এলাকায় কোন রকম সেপটি না দিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে একটি পাঁচ তলা ভবন নির্মাণ করে আসছিলো মানিকগঞ্জের শেলী খাতুন নামের এক নারী। পরে আজ সকালে নির্মাণাধীন পাঁচতলা ভবনের একটি দেওয়াল ভেঙ্গে পড়ে ওই ভবনের পাশে মৃত রওশন আলীর বাড়ির উপর। এঘটনায় ওই বাড়ির অনন্ত পাঁচ জন আহত হয়। এঘটনায় ক্ষতিগ্রস্থ ভবন মালিকের ছেলে শরিফ মিয়া নির্মাণাধীন পাঁচতলা ভবন মালিকের কাছে ক্ষতিগ্রস্থের…
Read Moreসাভারে প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
সাভার,০৪ এপ্রিল ২০২০(বিবিনিউজ):কারোনা ভাইরাসের কারণে সাভারে কর্মহীন হয়ে পড়া প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে একটি তৈরি পোশাক কারখানা।সকালে সাভারের উলাইল এলাকায় ওই এলাকার দুই হাজার পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন আল মুসলিম গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
Read More