ষ্টাফ রিপোর্টার,৩১ মে ২০২০(বিবিনিউজ): সাভারে এবার আমের বাম্পার ফলন হয়েছে। এখন আম বিক্রি ও পরিচর্যায় ব্যস্ত আম চাষিরা। আমের বাম্পার ফলন হলেও কয়েকদিন আগে কাল বৈশাখী ঝড় ও করোনা ভাইরাসের কারণে কিছুটা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আম চাষিরা। জানা যায় সাভার বাজার বাসষ্ট্যান্ডে স্থানীয় হর্টিকালচার সেন্টার রাজালাখ কতৃপক্ষের কাজ থেকে এক লক্ষ টাকা দিয়ে একটি আম বাগান লিজ নেন স্থানীয় বেকার যুবক লিটন। আমের বাগানে আমের বাম্পার ফলন হয়েছে এবার । এই বাগানে হিম সাগর,রুপালী,ল্যাংড়া,হাড়ি ভাঙ্গা,ফজলি আমসহ বিভিন্ন আমের ফলন হয়েছে। ফরমালিনমুক্ত ও সুস্বাধু হওয়ায় স্থানীয়রা বাগান থেইে গাছ পাকা…
Read MoreMonth: May 2020
এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাশের হার ৮২.৮৭ ভাগ
৩১ মে, ২০২০ (বিবিনিউজ) : ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। চলতি বছর সকল সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরী শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৮২.৮৭ ভাগ। গত বছর গড় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। আর এবার সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ রোববার বেলা ১১টার পর ফেইসবুক লাইভে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। গত ৩ থেকে ২৭…
Read More২৪ ঘন্টায় করোনায় নতুন শণাক্ত ২৫৪৫ ,মৃত্যু ৪০
৩১ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৪০ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৬৫০ জন। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল শনিবার ও ২৪ মে তারিখে। ওইদিন ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। আজ গতকালের চেয়ে ১২ জন বেশি মারা গেছেন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১১ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিও এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। বর্তমানে দেশে এ ভাইরাসে শনাক্ত ৪৭ হাজার ১৫৩ জন রোগী রয়েছেন। আজ…
Read Moreকরোনার রোধে আরো স্থানীয় জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর
৩০ মে, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে আরো বেশি স্থানীয় জনপ্রতিনিধিকে এ কাজে সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি দেশের করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির বৈঠকে এ আহ্বান জানান। গণভবনে আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধ করার পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্তদের মেডিকেল সেবা প্রদানের জন্য বিভিন্ন নির্দেশনা দেন। দেশে করোনা ভাইরাসের বিস্তার কমিয়ে আনা এবং করোনায় আক্রান্তদের…
Read Moreকর্মস্থলে ফিরছে মানুষ, মহাসড়কে গাড়ির চাপ
২৯ মে ,২০২০(বিবিনিউজ):ঈদের ছুটি শেষে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এর ফলে গাড়ির চাপ বেড়েছে সড়ক-মহাসড়কগুলোতে। শুক্রবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি ও থ্রি হুইলারে গাদাগাদি করে কর্মস্থলে ফিরতে দেখা গেছে কর্মজীবী এসব মানুষদের। এক্ষেত্রে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব। যাত্রীরা বলছেন, ঈদ শেষ তাই কর্মস্থলে ফেরার তাড়া রয়েছে। গণপরিবহন এখনও বন্ধ থাকায় তাই বিভিন্ন উপায়ে বাড়তি খরচ করে কর্মস্থলে ফিরতে হচ্ছে।তবে জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, সড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের নিরাপত্তা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে…
Read Moreসাভার ও ধামরাইয়ে পুলিশসহ নতুন ৪৬ জনের করোনা পজেটিভ
ষ্টাফ রিপোর্টার,২৯ মে ২০২০(বিবিনিউজ):ঢাকার সাভার ও ধামরাইয়ে নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই দুই উপজেলায় করোনায় সংখ্যা দাঁড়াল ৪৬৬ জনে। এদিকে গতকাল শুক্রবার থেকে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কাছে ঠিকানা সরবরাহ না করায় সংক্রমিত ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের আইসোলেশন বা চিকিৎসার আওতায় নেওয়া কষ্টকর হয়ে পড়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সাভার থেকে ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার এসব নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে, যাদের…
Read More২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ২৫০০ ছাড়ালো
২৯ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৮২ জন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের হারও। বর্তমানে দেশে এ ভাইরাসে শনাক্ত ৪২ হাজার ৮৪৪ জন রোগী রয়েছেন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯…
Read Moreডাকঘরে ২০ লাখ টাকার বেশি সঞ্চয় রাখা যাবে না
২৮ মে ,২০২০(বিবিনিউজ):এবার ডাকঘর সঞ্চয় স্কিমের বিনিয়োগসীমা তিন ভাগের দুই ভাগ কমিয়ে দিল সরকার। এতে আগে যে গ্রাহক এই স্কিমে ১০০ টাকা বিনিয়োগ করতে পারতেন, এখন পারবেন ৩৩ টাকা। মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত চাকরিজীবী ও নারীরাই সাধারণত এ স্কিমের আওতায় আমানত রাখেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে অবশ্য তারিখ দেওয়া রয়েছে ২০ মে এবং ওই দিন থেকেই তা কার্যকর। স্কিমের আওতায় ডাকঘর সঞ্চয় ব্যাংক (সাধারণ হিসাব), ডাকঘর সঞ্চয় ব্যাংক (মেয়াদি হিসাব) এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক (বোনাস হিসাব)—এ তিন ধরনের হিসাব ছিল। ১৯৯২…
Read Moreদেশে ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ২০২৯ জন
২৮ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও আক্রান্ত হয়েছে ২০২৯ জন এবং মারা গেছে ১৫ জন। দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৫৫৯ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২৯ জন। এটি একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত ৪০ হাজার ৩২১ জন রোগী রয়েছেন। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন। গত…
Read Moreকরোনা ঠেকাতে দূরত্ব বজায় রাখলেও মাস্ক পরা জরুরি
২৮ মে, ২০২০(বিবিনিউজ):করোনার সংক্রমণ রোধে ৬ ফুট দূরত্ব মেনে চলাও হয়তো যথেষ্ট নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। অনেক জনস্বাস্থ্য কর্মকর্তা এ ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বেলায় অন্তত ৬ ফুট দূরে থাকার কথা বলছেন। এর পরিপ্রেক্ষিতে তিনজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্কতা জারি করেছেন, করোনা ঠেকাতে ছয় ফুট দূরত্বও হয়তো যথেষ্ট নয়। তাঁরা বলছেন, বাতাসে ভাইরাসটির ছড়িয়ে পড়ার বিষয় বিশ্বনেতাদের আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। খবর সিএনএনের। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বিশেষজ্ঞরা করোনার নিয়মিত পরীক্ষার আহ্বান জানিয়েছেন। উপসর্গ বা সংক্রমণের লক্ষণ না থাকা রোগীদের এভাবে শনাক্ত করা যাবে…
Read More