সাভার প্রতিনিধি, ১ মে,২০২০(বিবিনিউজ):রাজধানী ঢাকার উপকন্ঠে সাভারে মানবতার ইফতার ও খাদ্র্য নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে সাভার উপজেলা ছাত্রলীগ। আজ এখানে তো কাল ওখানে এভাবেই সাভার ও আশুলিয়ার অলি গলিতে ইফতার সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন সাভার উপজেলা ছাত্রলীগ। বিকালে সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতারও খাদ্র্য সামগ্রী বিতরণ করা হয়। আজ শ্রক্রবার বিকেলে সাভার বাজার বাসষ্ট্যান্ডে সাভার সিটি সেন্টারের সামনে ৮শত পরিবারের মাঝে ইফতার ও খাদ্র সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য । এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকার সাভার…
Read MoreDay: May 1, 2020
কমলো পেঁয়াজ, রসুন, আদার দাম
০১ মে, ২০২০(বিবিনিউজ):বাজারে পেঁয়াজ, রসুন ও আদার দাম বেশ কমল। বাড়ল সবজি ও মোটা দানার মসুর ডালের দাম। বিশেষ করে দাম বেড়ে যেন নাগালছাড়া হয়েছে শুকনা মরিচ। খুচরা বাজারে এখন এক কেজি দেশি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। পবিত্র রমজান মাস শুরু হতেই ১৬০ টাকা কেজির চীনা আদার দাম বেড়ে ৩৫০ টাকা পর্যন্ত উঠেছিল। তা কমে এখন ২০০ টাকায় নেমেছে। ঢাকার মিরপুর ৬ নম্বর সেকশন, কাজীপাড়া, শেওড়াপাড়া ও পীরেরবাগ এলাকার ছোট-বড় বাজার ঘুরে এবং পাইকারি মোকাম কারওয়ান বাজার…
Read More২৪ ঘন্টায় ১০৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
০১ মে ,২০২০(বিবিনিউজ):দেশের পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ১০৯জন করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৬৪৫জনে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৫৩৬ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়ে চার পুলিশের মৃত্যু হয়। এ পর্যন্ত যে চারজন মারা গেছেন, তাঁরা সবাই ডিএমপির সদস্য। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, আজ দুপুরে পর্যন্ত সারা দেশে পুলিশের ১ হাজার ২২৪ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর আইসোলেশনে আছেন ১৫৯ জন। আর করোনায় আক্রান্ত ৫৫ জন পুলিশ সদস্যকে সুস্থ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে শুক্রবার…
Read Moreরাশিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
১ মে, ২০২০ (বিবিনিউজ) : রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বৃহস্পতিবার বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত এবং মন্ত্রী পরিষদের অন্য সদস্যদের রক্ষার স্বার্থে তিনি নিজে আলাদা থাকবেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও মিটিংয়ে মিশুস্তিন বলেন, ‘আমি এই মাত্র জেনেছি যে আমার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’ তিনি বলেন, ‘আমি সেলফ-আইসোলেশনে থাকবো এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলবো। এ ভাইরাস থেকে আমার সহকর্মীদের রক্ষা করা প্রয়োজন।’ তিনি বলেন, ফার্স্ট উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বালোসভকে ‘ভারপ্রাপ্ত’ প্রধানমন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। এ মিটিংয়ে পুতিন তাকে আশ্বস্ত করে বলেন, ‘এখন আপনার যা হয়েছে তা অন্য যেকারো…
Read Moreআজ মহান মে দিবস
১ মে, ২০২০ (বিবিনিউজ) :“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে আজ পালিত হচ্ছে মহান মে দিবস। দিনটি শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। প্রতি বছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে দিনটি পালিত হলেও এবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকল প্রকার আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে এক বার্তায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শ্রমজীবী মেহনতি ভাই বোনদের…
Read Moreকরোনা শনাক্ত ৮০০০ ছাড়াল
০১ মে ,২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে এবং মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। দেশে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৭১ জন। এর মধ্য দিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৮ হাজার ছাড়াল। নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার ৫৬৪ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। ৫ জনের মারা যাওয়ার কথা জানানো হয়। আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা…
Read More