২৭ মে, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে আলাদা ইউনিট করে চিকিৎসা সেবা দেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত রোববার (২৪ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সূত্রে বর্ণিত (১) ও (২) নং স্মারকে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিকসমূহে ঈড়ারফ এবং ঘড়হ-ঈড়ারফ রোগীদের টিকিৎসা…
Read MoreDay: May 27, 2020
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত
ষ্টাফ রিপোর্টার,২৭ মে ২০২০(বিবিনিউজ):সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তিনি বর্তমান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৩০তম বিসিএস এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ মে) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। আজ নমুনা পরিক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। ফলাফল আসার পর থেকেই তিনি আইসোলেশনে আছেন বলে জানা যায়। এদিকে সাভারে মোট তিন’শর বেশী লোক করোনা…
Read More২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১,৫৪১
২৭ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৪৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত ৩৮ হাজার ২৯২ জন রোগী রয়েছেন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৩৪৬ জন। গতকালের চেয়ে আজ…
Read More