এক মিনিটের ঈদ বাজার আয়োজন করেছেন ইউপি চেয়ারম্যান সমর

সাভার প্রতিনিধি,২০ মে ২০২০(বিবিনিউজ):করোনা মহামারীতে যেখানে সকল মার্কেট বন্ধ। তা সত্ত্বেও কর্মহীন অসহায় ও দুস্থ মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী আয়োজন করেছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এক মিনিটের ঈদ বাজার নামে অস্থায়ী বিভিন্ন স্টল থেকে শিশুকিশোর সহ নানা বয়সী মানুষরা বিনামূল্যে সংগ্রহ করছেন ঈদের নতুন জামা কাপড়। বৃদ্ধরাও শার্ট শাড়ি লুঙ্গি পাচ্ছেন সেখানে। মোহাম্মদ ফখরুল আলম সমর জানান, করোনা ভাইরাসের কারণে মানুষের হাতে অর্থ নেই। তাদের খাবার দেবার পাশাপাশি মুখে হাসি তুলে দেওয়ার জন্য বিনামূল্যে ঈদের নতুন জামা জুতো তুলে দেবার জন্য…

Read More

করোনায় আফ্রিকা চরম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে

২০ মে, ২০২০: জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, করোনা মহামারির কারণে আফ্রিকায় লাখ লাখ লোক চরম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে। তিনি এ সংকট মোকাবেলায় ‘বৈশ্বিক সংহতির’ ডাক দিয়েছেন। আফ্রিকা মহাদেশ নিয়ে সুপারিশমালাসহ জাতিসংঘের গবেষণার পাশাপাশি গুতেরেস তার এক বিবৃতিতে বলেছেন, এই মহামারি আফ্রিকার অগ্রগতির জন্যে হুমকি। এটি দীর্ঘদিনের অসাম্য, প্রবল ক্ষুধা, অপুষ্টি ও রোগ ঝুঁকি আরো তীব্রতর করবে। গুতেরেস করোনা মোকাবেলায় আফ্রিকার ভূমিকার প্রশংসা করে বলেছেন, এখানে আশংকার চেয়ে করোনায় আক্রান্তের সংখ্যা কম। তিনি আরো বলেন, আফ্রিকান দেশুগলোর জন্যে যে কোন সম্ভাব্য ভ্যাকসিন ও চিকিৎসার দ্রুত ও সমান…

Read More

২৪ ঘন্টায় ১,৬১৭ করোনা রোগী শনাক্ত

২০ মে, ২০২০(বিবিনিউজ) : গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষায় দেশে ১ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ২৬ হাজার ৭৩৮জন রোগী রয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জন মৃত্যুবরণ করেছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩৮৬ জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের…

Read More

আজ পবিত্র শবে কদর

২০ মে, ২০২০ (বিবিনিউজ) : আজ বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে।এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। তাই, মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত। কদরের রাতটি ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানগণ।শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর বা সম্মানিত রাত। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সে রাতই লাইলাতুল কদর।এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এই রাত অতীব…

Read More