সাভারে ‘বিএলআরআই মাল্টি কালার টেবিল চিকেন’ জাতের মুরগির উদ্ভাবন

ষ্টাফ রিপোর্টার,৩০ জুন ২০২০(বিবিনিউজ):ঐতিহ্যবাহী দেশি মুরগির মাংসের স্বাদ ফিরিয়ে আনতে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবন করলো উন্নতজাতের মুরগি। দেখতে অবিকল দেশি মুরগির মতো। বাংলাদেশের আবহাওয়ায় অত্যন্ত উপযোগী। রোগবালাই কম হয় বলে এ জাতের মুরগি পালনে ঔষুধের ব্যবহার অনেক কম। ফলে মাংস অনেক বেশি সুস্বাদু ও নিরাপদ। দেশের বিভিন্ন স্থানে এই মুরগির বাজারজাত শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএলআরআই কর্তৃপক্ষ।   বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই মহাপরিচালক ড নাথুরাম সরকার বলেন, সাধারণ মানুষের মাঝে দেশি মুরগির মাংসের ব্যাপক চাহিদা রয়েছে অথচ দেশি মুরগি বিলুপ্ত প্রায়। দেশি মুরগির মাংসের চাহিদা মেটাতে…

Read More

২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস

৩০ জুন, ২০২০(বিবিনিউজ) : বৈশ্বিক মহামারি করোনার (কোভিড-১৯) প্রেক্ষাপটে সৃষ্ট অর্থনৈতিক অভিঘাত সফলভাবে মোকাবলা করে চলমান উন্নয়ন অব্যাহত এবং উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট আজ সংসদে পাস হয়েছে। জাতীয় সংসদে আজ সর্বসম্মতিক্রমে নির্দিষ্টকরণ বিল, ২০২০ পাসের মাধ্যমে এ বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল গত ১১ জুন জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথপরিক্রমা’ শ্লোগান সম্বলিত এ বাজেট পেশ করেন। তিনি সেদিন পাওয়ার পয়েন্টে প্রস্তাবিত বাজেটের গুরুত্বপূর্ণ দিক, সরকারের পদক্ষেপ এবং বিভিন্ন খাতে বরাদ্দ প্রস্তাব তুলে ধরেন।…

Read More

বিশ্বকাপে সাকিবের ‘ব্যক্তিগত কোচ’ শিশির

৩০ জুন ,২০২০(বিবিনিউজ):গত দুই বিশ্বকাপে নিজের দুই ছবি আবার নতুন করে কোলাজ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন  শিশির দেশের ক্রিকেটের অন্যতম প্রধান তারকা সাকিব আল হাসানের সঙ্গে যখন উম্মে আল হাসান শিশিরের বিয়ে হলো, ক্রিকেট নিয়ে তেমন কিছু বুঝতেন না শিশির।বিভিন্ন জায়গায় নিজেই এ কথা বলেছেন। ক্রিকেটের মানুষের সঙ্গে ঘর করতে করতে আস্তে আস্তে খেলার মর্ম বুঝেছেন, বুঝেছেন বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসানের গুরুত্ব। হয়েছেন ক্রিকেটের মানুষ। নিজের ক্রমাগত এই পরিবর্তন দেখে মুগ্ধ শিশির আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। পোস্টটা মূলত দুই সময়ের দুই ছবির কোলাজ।…

Read More

চীনে নতুন ভাইরাসের সন্ধান

৩০ জুন, ২০২০(বিবিনিউজ):চীনের গবেষকরা নতুন ধরনের সোয়াইন ফ্লুর সন্ধান পেয়েছেন। এ ভাইরাসও মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। এ নিয়ে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে এক নিবন্ধ প্রকাশিত হয়। এএফপির খবরে জানা যায়, ২০০৯ সালে মহামারির প্রার্দুভাবের জন্য দায়ী এইচওয়ানএনওয়ান প্রজাতি থেকে জি–ফোর নামের এই ভাইরাস এসেছে। চীনের বিশ্ববিদ্যালয় ও রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের বিজ্ঞানীরা এই সমীক্ষার লেখক। তাঁরা বলছেন, মানুষকে সংক্রমিত করার মতো সব বৈশিষ্ট্য এর আছে। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত গবেষকেরা চীনের ১০টি প্রদেশের কসাইখানা ও একটি পশু হাসপাতাল থেকে শূকরের নাকের…

Read More

করোনা নিয়ে গবেষণার আহ্বান

৩০ জুন, ২০২০ (বিবিনিউজ) : করোনা ভাইরাসের বিভিন্ন দিক নিয়ে গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে গবেষণার জন্য ২৪১ শিক্ষার্থীর মাঝে থিসিস গ্রান্ট প্রদানকালে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য এ আহবান জানান। রেসিডেন্ট শিক্ষার্থীদের উদ্দেশ্যে কনক কান্তি বড়–য়া বলেন,নৈতিকতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেকে ভালো মানুষ এবং সুদক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তোলার সাথে সাথে সত্যিকারের গবেষক হিসেবেও গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছেন।স্বাস্থ্য সেবা,স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা…

Read More

সংসদে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর সমালোচনা

৩০ জুন ,২০২০(বিবিনিউজ):স্বাস্থ্য খাত নিয়ে ‘পজিটিভ’ খবর দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তা না হলে তরুণ, বয়স্ক, চিকিৎসকসহ তিনি নিজেও অসুস্থ হয়ে পড়বেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে বিরোধী দলের একাধিক সাংসদ স্বাস্থ্য খাতের দুরবস্থা তুলে ধরেন। তাঁরা স্বাস্থ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। কেউ কেউ মন্ত্রীকে সরিয়ে দেওয়ারও দাবি তোলেন। আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক স্বাস্থ্য খাতের দুরবস্থা তুলে ধরে বলেন, ‘দুঃখের বিষয়, সাবেক-বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর যাঁরই হোক, অসুখ হলে সিএমএইচে ভর্তি করা হয়। সরকারি হাসপাতালে চিকিৎসা নেই। প্রধানমন্ত্রী, আপনি…

Read More

২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু

৩০ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১১৫তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৬৪ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮৪৭ জন। এর আগে ১৬ জুন একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল, ওইদিন ৫৩ জন মৃত্যুবরণ করেছিলেন। গতকালের চেয়ে আজ ১৯ জন বেশি মারা গেছেন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন…

Read More

সেনাবাহিনীকে পরীক্ষামূলক ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল চীন

২৯ জুন, ২০২০(বিবিনিউজ):কোভিড-১৯ এর একটি পরীক্ষামূলক ভ্যাকসিন সেনাবাহিনীকে ব্যবহারের অনুমতি দিল চীন। চীনের সেনাবাহিনীর গবেষণা ইউনিট ও ক্যানসিনো বায়োলজিকসের তৈরি করা এ পরীক্ষামূলক ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ ও কার্যকর প্রমাণ হওয়ায় এ অনুমতি দেওয়া হয়েছে। ক্যানসিনো বায়োলজিকস আজ সোমবার এ তথ্য জানিয়েছে। চীনে নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগের জন্য মোট আটটি ভ্যাকসিন মানব পরীক্ষার অনুমতি পেয়েছে। চীন ও চীনের বাইরে ভ্যাকসিনগুলো নিয়ে পরীক্ষা চালানোর পর অ্যাড৫-এনকোভ নামের এ ভ্যাকসিন নিরাপদ প্রমাণিত হয়েছে। এই একই ভ্যাকসিন এরই মধ্যে কানাডাতেও মানব পরীক্ষার জন্য অনুমতি পেয়েছে। এখন অ্যাড৫-এনকোভ নামের এই পরীক্ষামূলক ভ্যাকসিনটি ব্যবহারের…

Read More

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩২ জনের মরদেহ উদ্ধার

২৯ জুন, ২০২০ (বিবিনিউজ) : রাজধানীর অদূরে শ্যামবাজার-ফরাসগঞ্জে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী শিশু সহ ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ আইনশৃংখলা বাহিনী। এ ঘটনায় মো: রিফাত (২৪) নামে এক যুবককে জীবিত অবস্থায় উদ্বার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। আহত অবস্থায় তাকে ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন ঘটনাস্থল থেকে  জানান “এখন পর্যন্ত ৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে তিন জন শিশু,আট জন নারী ও একুশ জন পুরুষ রয়েছেন। তাদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।…

Read More

৪ হাজার নার্স নিয়োগ করা হবে

২৯ জুন, ২০২০(বিবিনিউজ):করোনা মোকাবিলায় আরও চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর পদ সৃষ্টি ও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা আরও চার হাজার নার্স নিয়োগ দিচ্ছি। স্বাস্থ্যমন্ত্রীকে এ বিষয়ে নির্দেশ দিয়েছি। শিগগিরই এই নার্স নিয়োগ দেওয়া হবে।’ আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বলেন, করোনায় সংক্রমিত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যে দুই হাজার ডাক্তার ও ছয় হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। আরও দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। স্বাস্থ্য…

Read More