২৬ জুন ,২০২০(বিবিনিউজ):বিয়ে করবেন ভালো কথা। কিন্তু এ শুভ কাজ কেবলই পিছিয়ে যাচ্ছে। দু–দুবার পেছানোর তৃতীয়বার বর সাজার দিনক্ষণ পাকা করলেন, এখানেও সেই বাগড়া। কী আর করা? আবার সেই পেছাতে হলো। বিয়ে করতে গিয়ে ঘোরচক্করে পড়া এই মানুষটি কিন্তু যেনতেন কেউ নন, ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। তৃতীয় বার তাঁর বিয়েতে বাদ সেধেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলন। স্থানীয় সময় বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বিয়ের তারিখ মুলতবি করার ঘোষণা দেন ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন। এর আগে বিয়ের পরিকল্পনা করোনার সংক্রমণের কারণে বাতিল হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, ওই সম্মলনে যোগ দেওয়ার জন্য ডাক পড়েছে। আমাকে…
Read MoreDay: June 26, 2020
দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে
২৬ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১১১তম দিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৮ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৮৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৭৮ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯৪৬ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ…
Read Moreসাভারে করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সাভার প্রতিনিধি,২৬ জুন ২০২০(বিবিনিউজ):সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রহমান (৫২) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ এবং অগ্রিম বিভাগে কর্মরত ছিলেন। আজ শুক্রবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ জানান,করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল আসেন ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৪ জুন আগে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তাঁর অবস্থার আরো অবনতি…
Read Moreসরকারের ভুল থাকলে ধরিয়ে দিন : বিএনপিকে সেতুমন্ত্রী
২৬ জুন, ২০২০ (বিবিনিউজ) : করোনা সংকট মোকাবেলায় কোন কাদা ছোড়াছুড়ি না করে সরকারের ভুল থাকলে তা ধরিয়ে দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন কোন রাজনীতি নয়। এখন একটাই রাজনীতি সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। কাজেই চিরায়ত ভঙ্গির মিথ্যাচার বন্ধ করে সংকট সমাধানে কোন পরামর্শ থাকলে দিন। জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’ ওবায়দুল কাদের আজ শুক্রবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। বিএনপি’র কঠোর সমালোচনা করে আওয়ামী…
Read Moreকরোনাকালে প্রাথমিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের বিশেষ পরিকল্পনা
২৬ জুন ২০২০ (বিবিনিউজ) : বিশ্বব্যাপী করোনার প্রভাবে সৃষ্ট সংকটে দেশে প্রাথমিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। করোনার ব্যাপক সংক্রমণ প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এসময়ে প্রাথমিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেন, সরকার করোনাকালীন সময়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ কোটি শিক্ষার্থীর জন্য টেলিভিশন, বেতার, মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছে। অনলাইন শিক্ষাদান কার্যক্রম সবার সহযোগিতায় শতভাগ সফল হবে বলে…
Read Moreআশুলিয়ায় ভিলেজ ডক্টরদের করোনা-ডেঙ্গু প্রতিরোধে সভা ও মাস্ক বিতরণ
ষ্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২০(বিবিনিউজ):ঢাকার সাভারের আশুলিয়ার গাজীরচটে স্থানীয় ঔষধ ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে “করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ সায়েমুল হুদা। এতে আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি বাংলাদেশ ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক তোফায়েল হোসেন তোফাসানি, বাংলাদেশ, ভিলেজ ডক্টরস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও এহোপের চেয়ারম্যান এসএম আবুল বাশার, ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব ভি,ডাক্তার মোহাম্মদ সোনাম উদ্দিন সোহেল , ভিলেজ ডক্টর জাহিদ হাসান ও…
Read More