করোনা মোকাবিলার পদক্ষেপ দ্বিগুণ জোরদার করার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় সব দেশের প্রতি পদক্ষেপ দ্বিগুণ জোরদার করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার অনলাইন প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ‘আমরা সব দেশের প্রতি জনস্বাস্থ্যের মৌলিক পদক্ষেপগুলো দ্বিগুণ জোরদার করার আহ্বান জানাই। আমরা জানি, এই পদক্ষেপগুলো কার্যকর। সন্দেহভাজন রোগীদের খুঁজে বের করে পরীক্ষা করুন, এটা কার্যকর। রোগী ও সন্দেহভাজন রোগীর সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত ও কোয়ারেন্টিন করুন, এতে কাজ হয়। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ব্যবস্থা করুন, এটাও কার্যকর।’ তেদরোস আধানোম বলেন, ‘ওই পদক্ষেপগুলো তখনই কার্যকর হবে,…

Read More

বউকে কখনো ‘না’ বলবে না, সাকিবকে শাহরুখের পরামর্শ

২৪ জুন, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস সাকিব আল হাসানকে কিছুটা হলেও পাল্টে দিয়েছে।মুখে দাঁড়ি, মাথায় ক্যাপ, অবশ্যই খেলার নয়। ক্রিকবাজে হার্শা ভোগলের সঙ্গে সাক্ষাৎকারে এভাবেই দেখা গেল বাংলাদেশের সেরা ক্রিকেটারকে। খোলামনের এই ভিডিও আড্ডায় মজার মজার সব কথা বলেছেন সাকিব। আইপিএল নিয়ে কথা প্রসঙ্গে শাহরুখ খানের একটি পরামর্শের কথা জানিয়েছেন সাকিব। নাহ, বলিউডের ‘কিং খান’ সাকিবকে ক্রিকেট নিয়ে কোনো পরামর্শ দেননি। ঘরের মামলা সামলানোর টোটকা দিয়েছিলেন শাহরুখ। স্ত্রীকে খুশি রাখার পথ দেখিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স মালিক। আইপিএলে কলকাতার শিরোপা জয়েও ভালো ভূমিকা ছিল সাকিবের। হার্শা শাহরুখের পরামর্শের প্রসঙ্গ তুলতেই হেসে ফেলেন সাকিব। ভারতের…

Read More

আগামী ২৬ জুন থেকে করোনা টেস্ট শুরু করছে আইসিডিডিআর,বি

২৪ জুন, ২০২০ (বিবিনিউজ) : আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এর ডায়াগনস্টিক সেন্টার করোনা সন্দেহভাজন রোগীদের টেস্ট শুরু করছে। রাজধানীর মহাখালীতে অবস্থিত আইসিডিডিআর,বি-র ডায়াগনস্টিক সেন্টারে আগামী ২৬ জুন শুক্রবার থেকে টেস্ট কার্যক্রম শুরু হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে, টেস্টের জন্য রোগীদের  http://covid19test.icddrb.org এই ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ফর্ম পূরণের মাধ্যম্যে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা যাবে। টেস্টের ফি ডেবিট/ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাঙ্কিং/মোবাইল ব্যাঙ্কিং-এর মাধ্যমে জমা দেয়া যাবে। এই ওয়েব অ্যাপ্লিকেশনটি আজ সন্ধ্যা ৬টার সময় নিবন্ধনের জন্য উন্মুক্ত হবে। প্রতি টেস্টের খরচ সর্বসাকুল্যে…

Read More

দেশে ২৪ ঘন্টায় নতুন করোনা শনাক্ত ৩,৪৬২

২৪ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১০৯তম দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৫৮২ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩০ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ কম। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।…

Read More