স্টাফ রিপোর্টার,২৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে শাহ আলম (৪২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো বাগানবাড়ী নবী দেওয়ানের বাড়ির ছাঁদে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম পাবনা জেলার সুজানগর এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায় , নিহত শাহ আলম বাগানবাড়ির আব্দুল হালিমের বাসায় রাজমিস্ত্রীর কাজ করছিল। কাজের জন্য বাঁশ প্রয়োজন হলে তিনি পাশের ভবনের নবী দেওয়ানের ছাদ থেকে নামানোর চেষ্টা করলে ছাঁদের উপর থাকা ৩৬ হাজার মেগাওয়াটে ভোল্টেজের তারের স্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পিএমকে হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ ফিরিয়ে দেই। পরবর্তীতে সাভার এনাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে আব্দুল হালিমের ছেলে জুবায়ের সাথে কথা বললে তিনি জানান, অনাকাঙ্গিত একটি ঘটনা ঘটে গেছে। আমরা মৃত শাহ আলমের পরিবারের সাথে সমঝোতা করেছি। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত জিয়াউল হক বলেন, ঘটনাটি জানা নেই। পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে আশুলিয়ায় একটি পরিত্যক্ত ডোবা থেকে কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ওই নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
সন্ধ্যার দিকে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার খোকনের একটি পরিত্যক্ত ডোবা থেকে ওই নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে ভাসমান অবস্থায় একটি ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকটি ১ দিন বয়সের বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ওই নবজাতককে ফেলা গেছে তার কোন খোঁজ পাওয়া যায় নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সাভারে পৃথক দূর্ঘটনায় ২ জনের লাশ উদ্ধার
