৯ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনের উপায় হিসেবে শরৎ ও শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর মধ্যে শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও বড়দিনের ছুটি বহাল থাকবে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত ১৭ দিনের শীতকালীন ছুটি থাকে এবং শরৎকালীন ছুটি থাকে এক সপ্তাহের মতো। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শরৎ…
Read More