সাভারে বাসস্ট্যান্ডে ছিনতাইকারী উপদ্রব

৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):ঢাকার সাভার বাসস্ট্যান্ডে “টানা পার্টি” নামে ছিনতাইকারী দলের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। এসব দুর্বৃত্তদের খপ্পরে পরে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীরা। এ পর্যন্ত টানা পার্টির প্রায় অনেক জন ছিনতাইকারী কে পুলিশ গ্রেফতার করলেও কমেনি এদের উৎপাত। ভুক্তভোগীরা জানান, সাভার বাসস্ট্যান্ডের পুরাতন ওভার ব্রীজ, নতুন ওভার ব্রীজ, সিটি সেন্টার, রাজ্জাক প্লাজা, চৌরঙ্গী, অন্ধ মার্কেট, নিউ মার্কেট ও রানাপ্লাজার সামনে উৎ পেতে বসে থাকে টানা পার্টির সদস্যরা। যানবাহনের জানালার কাছে বসে থাকা যাত্রী ও সাধারণ পথচারীদের মূল্যবান জিনিস এবং স্বর্ণালংকার টেনে নিয়ে চম্পট দেয় এরা।…

Read More

সাভারে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):ঢাকার সাভারে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগান ধারণ করে এ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর ও সচিব মঞ্জুর হোসেন। এছাড়াও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Read More

রাজধানীতে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার ,গ্রেফতার ৭

৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ক্যান্সার ও করোনা মহামারিতে ব্যবহৃত দেশী ও বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ এবং ওষুধ তৈরির সরঞ্জামসহ ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।গ্রেফতারকৃতরা হচ্ছে-তরিকুল ইসলাম, সৈয়দ আল মামুন, সাইদুল ইসলাম, মনোয়ার, আবদুল লতিফ, নাজমুল ঢালী ও সাগর আহমেদ মিলন।এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশী ও বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ, ওষুধ তৈরির মেশিন, ডায়াস ও ওষুধের খালি বক্স উদ্ধার করা হয়। বুধবার রাজধানীর কাজলা,আরামবাগ ও মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।আজ শুক্রবার দুপুরে ডিএমপি…

Read More

বিআরটি প্রকল্পের কাজ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে :সেতুমন্ত্রী

৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস র‌্যাপিড ট্রানজিট ‘বিআরটি’ প্রকল্পের নির্মাণ কাজ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে।তিনি বলেন, ‘বিআরটি প্রকল্পের আওতায় ৪ দশমিক ৫ কিলোমিটার এলিভেটেড সড়ক, ৬টি ফ্লাইওভার ও ২৫টি বিআরটি স্টেশনসহ মোট ২০ দশমিক ৫০ কিলোমিটার করিডোর নির্মাণ করা হবে।’সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ গাজীপুরের চেরাগ আলীতে বৃহত্তর ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা জানান।প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘন্টায় উভয় দিকে ২০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হাউজ বিল্ডিং থেকে চেরাগ…

Read More

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩ জন

৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৬১ গ্রাম ৯২ পুরিয়া হেরোইন, ৯৩০ গ্রাম গাঁজা, ২৮টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৫ হাজার ৮৬১ পিস ইয়াবা জব্দ করা হয়। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।

Read More

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পাশাপাশি নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। আজ শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী। কোভিড সংক্রান্ত পরামর্শক কমিটির সাথে গতকাল বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হতে পারে। এছাড়া আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয়…

Read More

১২ সেপ্টেম্বর খুলছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান

৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বন্ধের পর ১২ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানিয়েছেন বলে আজ শুক্রবার জানান শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের। করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না। গতকাল বৃহস্পতিবার রাতে বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৈঠক শেষে রাত পৌনে…

Read More