জনগণের ভোগান্তি লাঘবে সম্পূর্ণ ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হচ্ছে : প্রধানমন্ত্রী

৮ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্পূর্ণ ভূমি সেবাকে দেশের জনগণের হাতের মুঠোয় নিয়ে আসার মাধ্যমে ভোগান্তি লাঘবে সরকার সম্পূর্ণ ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।শেখ হাসিনা বলেন, ‘মানুষ যেন ভোগান্তির শিকার না হতে হয়, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে না হয়। ভূমি সেবা যেন হাতের মুঠোয় পায় সেই ব্যবস্থাই আমরা করতে চেয়েছি।’সরকার প্রধান ভূমি মন্ত্রণালয়ের সেবাদানকারী সকল দপ্তর ও সংস্থাকে একই ছাদের নীচে এনে জনগণকে এক জায়গা থেকে সকল সেবা প্রদানের মাধ্যমে ‘ওয়ানস্টপ সার্ভিস’ নিশ্চিত করতে রাজধানীর তেজগাঁওয়ে ‘ভূমি ভবন’ উদ্বোধনকালে একথা বলেন।তিনি আজ সকালে গণভবন থেকে…

Read More

ঢাকার ধামরাইয়ে দুই হাসপাতাল বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার,৮ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতালের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সেবা মেডিকেল সেন্টার এবং সেফলাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা। এ সময় ধামরাইয়ের ইসলামপুর এলাকার সেবা মেডিকেল সেন্টার এবং ঢুলিভিটা বউবাজার এলাকার সেফলাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। সেইসাথে এসব হাসপালে চিকিৎসা নিতে আসা রোগীদের সচেতন করে সরকারি হাসপাতালে…

Read More

সাভারে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

স্টাফ রিপোর্টার,৮ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):সাভারে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। এঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক স্বামী। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, ভোর রাতে নিজ ভাড়া ঘরে ৪৫ বছর বয়সী স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মধ্যে রেখে জানালা ভেঙ্গে পালিয়ে যায় স্বামী।পরে দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত স্ত্রীর ও পলাতক…

Read More

নেতিবাচক সব ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের

৮ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): জাপানি মা চিকিৎসক নাকানো এরিকোকে নিয়ে অপপ্রচার চালানো সব কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া জাপানি মাকে নিয়ে এসব ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান ও পুলিশের সাইবার টিমকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুই শিশুর জাপানি মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বাবার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ ও ব্যারিস্টার…

Read More

টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

৮ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সফরকারী নিউজিল্যান্ডের দেয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

Read More