স্টাফ রিপোর্টার,৬ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): গণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক মুর্ত্তজা আলী বাবু ও আশুলিয়া সাব রেজিট্রি অফিসের দলিল লেখক সরোয়ার হোসেন এর বিরুদ্ধে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে গণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতারনার মাধ্যমে ৭৩ লক্ষ ৬৪ হাজার ৩৮১ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে। রোববার (০৫ সেপ্টেম্বর)) গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, গত ২/৩ বছর যাবত জমি ক্রয় কমিটির সদস্য প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক মুর্ত্তজা…
Read MoreDay: September 6, 2021
ঝাল মুড়ি বিক্রি করে স্বাবলম্বী সাভারের হক সাহেব
স্টাফ রিপোর্টার,৬ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): ঝাল মুড়ি,ছোট বড় সব বয়সী মানুষের প্রিয় খাবার,পৃথিবীতে ঝাল মুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষ কমেই আছে। আর যদি সুস্বাদু ঝাল মুড়ি হয় তাহলে তো কোন কথাই নেই। বলছি সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী বাহেরচর গ্রামের ঝাল মুড়ি বিক্রেতা হক সাহেবের। যার দোকানে প্রতিদিন ঝাল মুড়ি বিক্রি হয় ছয় থেকে আট হাজার টাকা। বংশ পরমপরায় এ ঝাল মুড়ি বিক্রি করে আসছেন তিনি ঝাল মুড়ি বিক্রি করেই এখন স্বাবলম্বী তিনি। আত্মপ্রত্যয়ী ব্যক্তি তিনি। কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষার তেল বুট মুরগির মাংস,গরুর বট দিয়ে অত্যন্ত মুখরোচকভাবে…
Read Moreআশুলিয়ায় নয়ারহাটে স্বর্ণের দোকানস ১৯ দোকানে দুর্ধর্ষ ডাকাতি
স্টাফ রিপোর্টার,৬ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় একটি বাজারে এক যোগে ১৮ টি স্বর্ণের দোকানসহ মোট ১৯ টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় বাজারে নিয়োজিত পাঁচ নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক’শ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে গেছে। ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ভোর রাতে নয়ারহাট বাজারে একদল মুখোশধারী ডাকাত দল হানা দেয়। এসময় ডাকাতরা বাজারের পাঁচ নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে রেখে মারধর করে ১৮ টি স্বর্ণের দোকানে কয়েক’শ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ…
Read Moreবন্যায় আমন চাষে কোনো সমস্যা হবে না: আনোয়ারুল ইসলাম
৬ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):বন্যায় আমন চাষে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ কথা জানান। সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যদি আমন চাষে কোনো অসুবিধা হয়, তাহলে ট্রান্সপ্লান্ট আমনের (টি-আমন) জালা প্রস্তুত রাখতে বলা হয়েছে। আমাদের প্রস্তুতি আছে। আশা করছি, বন্যার জন্য কোনো অসুবিধা হবে না। তিনি বলেন, আজকের বৈঠকে অনির্ধারিত আলোচনায় বন্যা নিয়ে আলোচনা হয়েছে। বন্যায় পানির উচ্চতা বিশেষ করে যমুনা ও পদ্মার অববাহিকাতে বেড়ে যাচ্ছে। সেজন্য প্রস্তুত থাকতে…
Read Moreডব্লিউএইচও’র অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সীদের টিকা : স্বাস্থ্যমন্ত্রী
৬ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘টিকা দেয়ার কার্যক্রম এ মাস থেকে আরও বেগবান হবে। এ মাসে আড়াই কোটি টিকা পাওয়া যাবে।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১২ বছরের বেশি বয়সী যারা আছেন তাদের টিকা দেওয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। এখনও বিশ্বের কোনো দেশেই এর অনুমোদন দেওয়া হয়নি। যেসব দেশ দিচ্ছে তারা নিজেদের মতো করেই দিচ্ছে।…
Read Moreদৈনিক ১০-১২ ঘণ্টা লোডশেডিং ছিলো বিএনপির তথাকথিত উন্নয়ন:সেতুমন্ত্রী
৬ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং ছিলো বিএনপির তথাকথিত উন্নয়ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধুমাত্র বিদ্যুৎ খাত নিয়ে তুলনা করলেই বিএনপির দাম্ভিকতা চূর্ণ হতে বাধ্য। ওবায়দুল কাদের আজ সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে একথা বলেন। আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই বিএনপির গাত্রদাহ হচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বিএনপির শাসনামলে অর্থনৈতিক উন্নয়নে ছিলো চরম স্থবিরতা। বাজেট ছিলো পরনির্ভর, ছিলো না বাস্তবায়নে কোন সক্ষমতা। বিএনপির উন্নয়ন নীতি ও কৌশল ছিলো ভ্রান্ত এবং গণবিরোধী। বিএনপির…
Read Moreসংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা:প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
৬ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনর্বিন্যাস করা (কাটছাঁট) সিলেবাসে আগামী নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কথা জানিয়েছেন। ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপনের তথ্য জানাতে আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল ১২ সেপ্টেম্বর থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে, তাহলে কি এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে? জবাবে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই হবে। পুনর্বিন্যাস করা সিলেবাসে হবে। ছয়টি বিষয়েই পরীক্ষা হবে কি…
Read More