সঠিক নেতৃত্বের কারণে করোনা মহামারীতে রূপ নেয়নি: খালিদ মাহমুদ

২০ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে বাংলাদেশে করোনা মহামারীতে রূপ নিতে পারেনি।প্রতিমন্ত্রী আজ সোমবার দিনাজপুরের বেচাগঞ্জে সনকাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনের পর সুধী সমাবেশে একথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু মানুষ আছে, যারা সূর্য অস্ত যাওয়ার আগেই বলে দেয় আজকে সূর্য উঠে নাই। ২০২০ সালের মার্চে দেশে যখন করোনা আসল, তখন বলা হলো বাংলাদেশে দুই কোটি মানুষ করোনায় মারা যাবে। এর মানে দুই কোটি মানুষ মারা যেতে পারলে মনে হয় সবাই খুশি।তিনি বলেন, যারা বিরোধী রাজনীতি করে,…

Read More

ব্যাঙ্গালুুরুর অধিনায়কত্বও ছাড়ছেন বিরাট কোহলি

২০ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) : জাতীয় দলের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্বও ছাড়ার সিদ্বান্ত নিয়েছেন বিরাট কোহলি।আইপিএলের চলমান চর্তুদশ আসর শেষে ব্যাঙ্গালুরুর অধিনায়ক থেকে সড়ে যাবেন কোহলি। কাল রাতে ব্যাঙ্গালুরুর পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি ।তিনি বলেন, ‘আরসিবি পরিবার, বেঙ্গালুরুর অসাধারণ সমর্থকদের উদ্দেশ্যে আজ আমি একটা ঘোষণা করতে চাই। আজ বিকেলেই গোটা দলের সাথে আমার কথা হয়েছে। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই যে, এটাই অধিনায়ক হিসেবে আরসিবিতে আমার শেষ মৌসুম। আজ বিকেলেই দল পরিচালনা কমিটির…

Read More

৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছেছেন

২০ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে রোববার বিকেলে নিউইয়র্ক পৌঁছেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় রোববার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।’যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শহিদুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতেমা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান বলেও প্রেস সচিব উল্লেখ করেন।পররাষ্ট্র মন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং…

Read More

প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে বিএনপি নেতার কারাদণ্ড

২০ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে কটূক্তি করায় এক বিএনপি নেতাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আক্তার হোসেন (৪৫)। নাটোরের সিংড়া উপজেলার রানীনগর শেরকোল গ্রামে তাঁর বাড়ি। তিনি শেরকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও তিন মাস দণ্ড ভোগ করতে হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, ২০১৫ সালের ২…

Read More

গ্যাস ব্যবহারকারী সব গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনার সুপারিশ

২০ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যত দ্রুত সম্ভব গ্যাস ব্যবহারকারী সব গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এই সুপারিশ করা হয়।কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আলী আজগার, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং নার্গিস রহমান সভায় অংশগ্রহণ করেন।সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং…

Read More

গোলাপ চাষিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

২০ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) :সাভারের গোলাপ চাষিদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ি হাই স্কুল মাঠে শতাধিক গোলাপ চাষিদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। ২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিষদের সার্বিক উন্নয়ন তহবিলের অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করছে সরকার। এরই ধারাবাহিকতায় রোববার কৃষি সম্প্রসারণ অধিদফতর সাভারের বাস্তবায়নে বিরুলিয়ার শতাধিক…

Read More

সংবিধান সম্মতভাবেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: সেতুমন্ত্রী

২০ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান সম্মতভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনি বলেন, ‘নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে সংবিধান সম্মতভাবেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ও নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে।’ওবায়দুল কাদের আজ সোমবার সকালে তাঁর বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের আইন আদালতের তোয়াক্কা না করে মনগড়া কথা বলাই বিএনপির স্বভাব। ভাবনায় এবং চর্চায় বিএনপির একমুখী দর্শন তাদের রাজনৈতিক অস্তিত্বের শেকড়কে দিন দিন দুর্বল করছে।…

Read More