১৩ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ): বেলা ১১টা ২০ মিনিট। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার ছুটি হয়েছে। শিক্ষার্থীরা একে একে স্বাস্থ্যবিধি মেনে বেরিয়ে আসছে। কিন্তু স্কুলের মূল ফটকের সামনেই অভিভাবকদের জটলা আর গাদাগাদি। অভিভাবকদের একটা অংশের এই গাদাগাদি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অন্য অভিভাবকেরা। তাঁরা বলছেন, স্কুলে পাঠাতে ও স্কুলের ভেতরে যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, স্কুলের বাইরে বেরোলেই তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। এদিকে স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসতে এবং স্কুল ছুটির পর বাসায় পৌঁছাতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। দীর্ঘ দেড় বছর পর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে…
Read MoreDay: September 13, 2021
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে প্রতিবাদী ক্লাস অব্যাহত
১৩ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) খোলার দাবিতে আবারও অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী ক্লাস। রোববার (১২ সেপ্টেম্বর) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টার এই ক্লাস নেন। এর আগে শুক্রবার রাতে অধ্যাপক মানস চৌধুরী এই ক্লাস নেওয়ার ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় বিভিন্ন বিভাগের ২৫-৩০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এই প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়। এর আগে ২৬ আগস্ট একই দাবিতে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন এবং ২৯ আগস্ট পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু প্রতীকী ক্লাস নিয়েছিলেন। প্রতীকী ক্লাস শেষে মানস চৌধুরী…
Read Moreধামরাই ৩টি সেতুর উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):মাওনা-ফুলবাড়িয়া, কালিয়াকৈর-ধামরাই, নবীনগর (ঢুলিভিটা) মহাসড়ক প্রশস্থকরণ ও মজবুতিকরণ প্রকল্পের অধীনে মানিকগঞ্জ সড়ক বিভাগাধীন ঢাকার ধামরাইয়ের শরীফবাগ, ডেমরান ও বেনীপুর সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ডাকবাংলোতে ভার্চুয়ালী এই সেতু ৩টির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় ধামরাইয়ের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে ৭২টি সেতুর কাজ শেষ হয়েছে, সকল বেইলি সেতুর কাজ শেষ করা হবে। আগামী বছর পদ্মা সেতুর কাজ শেষ হবে, আরো শেষ…
Read Moreআইপিএল খেলতে আমিরাতের উদ্দেশ্যে সাকিব
১৩ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বে খেলতে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান। গতকাল রবিবার দিবাগত রাতে আরব আমিরাতের উদ্দেশে রওনা হন তিনি। তবে, সাকিবের সঙ্গে মোস্তাফিজুর রহমানের যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে তিনি যেতে পারেননি। ভিসা জটিলতা কাটলে আজ সোমবার মোস্তাফিজুর রহমানের আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন। বিশ্বকাপের আগে সাকিব ও মোস্তাফিজুরের আর দেশে ফেরা হবে না। ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ হবে। ১৫ অক্টোবর ফাইনাল। ফাইনালের দুদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সে আর মোস্তাফিজের ঠিকানা…
Read Moreদেশে ডেঙ্গু রোগী বাড়ছে আশঙ্কাজনক হারে
১৩ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):দেশে করোনা রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীও বাড়ছে আশঙ্কাজনক হারে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৮৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ৫৪ জন। তবে ডেঙ্গুর প্রকোপ বেশি রাজধানীতে। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে যাত্রাবাড়ী, দোলাইরপাড়, শনির আখড়া, জুরাইন ও মুরাদপুর ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিণত হয়েছে। জুরাইনের অবস্থা বেশি ঝুঁকিপূর্ণ। এই এলাকায় গত আগস্ট থেকে এ…
Read Moreমাস্ক না পরায় সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা
১৩ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে মাস্ক না পরার অভিযোগে জরিমানা করা হয়েছে। ৮ সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্রসৈকতে মাস্ক ছাড়া অবস্থায় তাঁর একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। এ অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করে। জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে এ জরিমানা করা হয়। তবে পুলিশের সময় নষ্ট করবেন না জানিয়ে জরিমানা প্রদান করার কথা জানিয়েছেন টনি অ্যাবট। তিনি বলেন, ‘আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি…
Read Moreস্কুলে যেতে বাঁশের সাঁকো
১৩ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):বন্যার পানির কারণে গাজীপুরের কালিয়াকৈরে ১৮টি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলেনি। তবে উপজেলার ভাউমান টালাবহ মডেল হাইস্কুলের অভিভাবক ও শিক্ষকেরা মিলে তৈরি করেছেন বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়ে বিদ্যালয়ে গিয়ে ক্লাস করেছে শিক্ষার্থীরা। টালাবহ গ্রামের শিক্ষার্থী মিম আক্তার বলে, ‘স্কুলের মাঠে পানি জমে থাকলেও স্যার ও অভিভাবকেরা স্কুলে যাওয়ার জন্য বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছেন। কষ্ট হলেও দীর্ঘদিন পর স্কুল খুলেছে। তাই চলে এসেছি।’ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বলে, ‘বহুদিন পর স্কুলে এসে খুবই ভালো লাগছে। বন্ধু ও স্যারদের সঙ্গে দেখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা ক্লাস…
Read More