২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):সাভারে খালের পানিতে পড়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের পঞ্চবটী খালে এ ঘটনা ঘটে। নিহত গার্মেন্টস শ্রমিকের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার প্রামনিকোন্ডা বাজার এলাকায়। তিনি সাভারের খাগান এলাকায় কাজল গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত ছিলেন। আশুলিয়া নৌ-পুলিশ জানায়, সকালে ওই ব্যক্তি পঞ্চবটী এলাকায় খালে নামেন মাছ ধরার জন্য। এসময় সে খালের পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা আশুলিয়া নৌ পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে খালে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার…
Read MoreDay: September 29, 2021
জেএসসি জেডিসি পরীক্ষার সুযোগ নেই:শিক্ষামন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। তবে এসব শ্রেণিতে সমাপনী পরীক্ষা হতে পারে। একইভাবে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষাও হয়তো নেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, অন্য শ্রেণির মতো অষ্টম শ্রেণিতেও শ্রেণি মূল্যায়ন হবে। পিইসি পরীক্ষার বিষয়ে হয়তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলবে। তবে সম্ভবত তাদেরও পাবলিক পরীক্ষার মতো নেওয়ার সুযোগ থাকবে না। যারা এবারের…
Read Moreধামাকার লেনদেনের ৭৫০ কোটি টাকা উধাও,গ্রেফতার ৩
২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):বিভিন্ন পণ্যে ছাড়ের ছড়াছড়ি দিয়ে আসা ‘ধামাকা শপিং ডট কম’র নেই অনুমোদন ও লাইসেন্স। নেই ব্যবসায়িক অ্যাকাউন্টও। ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড নামক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করা হয়েছে। গ্রাহকদের সঙ্গে এ পর্যন্ত প্রায় ৭৫০ কোটি টাকা লেনদেন হয়েছে। অথচ বর্তমানে অ্যাকাউন্টে এক লাখ টাকারও কম রয়েছে। প্রতিষ্ঠানটির কাছে বর্তমানে সেলারদের বকেয়া রয়েছে প্রায় ২০০ কোটি টাকা, ক্রেতাদের বকেয়া ১৫০ কোটি টাকা এবং ক্রেতাদের রিফান্ড চেক বকেয়া ৩৫-৪০ কোটি টাকা। বুধবার ভোরে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ধামাকা শপিংয়ের চিফ অপারেশন অফিসার (সিওও) সিরাজুল ইসলাম রানাসহ (৩৪)…
Read Moreশেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেয়ার আহ্বান সেতুমন্ত্রীর
২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মেধাবীদের রাজনীতিতে আসা দরকার, তা না হলে রাজনীতি মেধা শূন্য হয়ে পড়বে। শেখ হাসিনার সততা এবং দেশ প্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে।সেতু মন্ত্রী আজ সকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় একথা বলেন।শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক হচ্ছে তাঁর সততা…
Read Moreপ্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে সাড়ে ৬৭ লক্ষাধিক ভ্যাকসিন প্রদান
২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে মঙ্গলবার সারাদেশে সাড়ে ৬৭ লক্ষাধিক ভ্যাকসিন দেয়া হয়েছে। ওইদিন ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ টিকা দেয়া হয়েছে।এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে। ওইদিন ৭৫ লাখ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ছিল।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ সব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ৩৯ হাজার ৭৭১ ডোজ, ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে…
Read More