স্টাফ রিপোর্টার, ১১ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): আফগানিন্তানে তালেবান সরকারকে বাংলাদেশ সরকার স্বীকৃতি দেবে কিনা তা পর্যবেক্ষণ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। বিকেলে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বাংলাদেশ প্রানিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউকে জমি হস্তান্তর বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,আফগানিস্তান স্বীকৃতি একটি রাষ্ট্র বাংলাদেশ সরকার আফগান সরকারকে স্বীকৃতি দেবে কিনা তা পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি আরও বলেন,আফগানিস্তানে তালেবান সরকার…
Read MoreDay: September 11, 2021
সাভারে শিক্ষার্থী জয় হালদার হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন
১১ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):সাভারে ধরেন্ডা সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী জয় হালদার হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ দুপুরে রাজাসন বিরুলিয়া সড়কের পলুর মাকের্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রতিবাদি লেখা সম্বলিত ব্যানার ফেসর্টুন হাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশিল সমাজের কয়েক’শ মানুষ অংশ নেয়।এসময় বক্তারা বলেন, বহুল আলোচিত জয় হালদার হত্যাকান্ডের ৩মাস পার হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। তাই এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন এলাবাবাসি।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মানববন্ধন ও…
Read Moreডিসেম্বরের মধ্যে ২০ কোটি ডোজ টিকা আসবে:লোকমান
১১ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ): চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ২০ কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। আজ শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় মানসিক হাসপাতালে ‘ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। লোকমান হোসেন মিয়া বলেন, আমাদের একদিনে ৩২ লাখ টিকা দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে। টিকা সরবরাহ বাড়লেও টিকাদানে কোনো সমস্যা হবে না। টিকা সরবরাহ বাড়লে টিকা দেওয়ার পরিসরও বাড়ানো হবে। আমরা ১০ কোটি মানুষের টিকাদান নিশ্চিত করতে চাই।’
Read Moreআগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে:মির্জা ফখরুল
১১ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে মহিলা দল। মির্জা ফখরুল বলেন, সবার আগে গণতন্ত্রের আপসহীন নেতা খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মুক্ত করতে হবে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে যেসব মিথ্যা…
Read Moreকরোনার সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: দীপু মনি
১১ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কাল রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে প্রয়োজনে আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। আজ শনিবার দুপুরে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্থানীয় আওয়ামী লীগের এক সম্মেলনে যোগ দিতে জামালপুরে আসেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৭ মাস পর খোলা হচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণিকক্ষে পাঠদান হবে। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে সংক্রমণ বাড়ার আশঙ্কা কম। আশা করছি, সংক্রমণ বাড়বেও না। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। তারপরও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে…
Read Moreআশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৯ ডাকাত গ্রেফতার
১১ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ): ঢাকার আশুলিয়া থানাধীন নয়ারহাট বাজারে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত ৯ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ডাকাতদল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির সঙ্গেও জড়িত ছিল। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে নরসিংদী সদর থানার বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে তাদের গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১টি…
Read Moreধামরাইয়ে বংশী নদী থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
১১ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মো. রাফিউল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর এলাকার বংশী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাফিউল ইসলাম ধামরাই পৌরসভার বরাতনগর এলাকার মো. মনিরুজ্জামান মনিরের ছেলে। সে ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলো। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে হাজিপুর এলাকায় বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যায় রাফিউল ইসলাম। সেখানে গিয়ে বাবা-মায়ের সঙ্গে নৌকায় বেড়াতে না গিয়ে…
Read Moreধামরাইয়ে বিএনপির সভা পণ্ড
১১ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে পুলিশের নির্দেশ অমান্য করে একটি আবাসন প্রকল্পে ঢুকে বিএনপি নেতার আয়োজন করা সভা পণ্ড করে দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা ভাইরাস রোধে ওই এলাকায় কোন জন-সমাগম না করার নির্দেশ দেয়া হয়েছিল। তবুও সভা আয়োজন করায় সেটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ওই বিএনপি নেতা। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ধামরাই থানায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, আবাসন প্রকল্পটিতে বিচারাধীন একটি বিষয় নিয়ে তারা একটি সভা করতে…
Read Moreসাভারের আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা,আহত ৭
১১ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করে হামলা চালিয়েছে একটি সন্ত্রাসী বাহিনী। এঘটনায় ভুক্তভোগীর বাবাসহ ৭ জন আহত হয়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায়। এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার ব্যবসায়ী সোহেল রানার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সোহেল রানা ওই এলাকার কছিম উদ্দিন মন্ডলের ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তার কর্মী শাকিল, ভাগিনা আশিকুর, ভাড়াটিয়া মাসুদ ও মাজেদা বেগমসহ…
Read Moreশিক্ষা প্রতিষ্ঠান খুলছে আগামীকাল
১১ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ): আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণিকক্ষে পাঠদানের মধ্য দিয়ে বহু কাঙ্খিত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে।মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় এনে গত বছরের ১৭ মার্চ থেকে প্রায় আঠারো মাস কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার ঘোষণা এখনো না আসলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা আসতেই শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসে।এদিকে শিক্ষার্থীরাও বিশেষ করে চলতি বছরের এসএসসি ও এইচএসসি সমমানের শিক্ষার্থীদের মাঝেও এসেছে উৎকন্ঠাহীন আনন্দ।চলতি বছরের শুরুতে নানা নির্দেশনার মধ্য দিয়ে এসএসসি বা সমমানের এবং এইচ…
Read More