ঝুঁকি এড়াতে শিশুদের টিকার দ্বিতীয় ডোজ নিয়ে নতুন ভাবনা

১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর শিশু-কিশোরদের হৃদ্‌রোগের সামান্য ঝুঁকি থাকার আশঙ্কা রয়েছে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের গবেষকদের। এই পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে যুক্তরাজ্যের গবেষকেরা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগের নতুন কৌশল নিয়ে ভাবছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যে ১২ থেকে ১৫ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া শুরুর কথা রয়েছে। গত আগস্ট থেকে দেশটিতে ১৬ ও ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যে শিশুদের প্রথম ডোজে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হবে। তবে তাদের টিকার দ্বিতীয় ডোজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। দেশটির স্বাস্থ্যসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় ডোজের…

Read More

মোদিকে ৭১টি লাল গোলাপ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিনে একাত্তরটি লাল গোলাপের একটি ফুলের তোড়া পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার পাঠানো ওই ফুলের তোড়া আজ শুক্রবার সকালে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। আজ দুপুরে দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদি।

Read More

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আগামীকাল

১৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): আওয়ামী লীগের সম্পাদকম-লীর এক সভা আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

Read More

পানিতে ডুবে যুবলীগ নেতার মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): জেলার ফরিদগঞ্জ উপজেলার চর দুখিয়া পূর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহাগ গাজী (৩০) পানিতে ডুবে মারা গেছেন।তিনি পশ্চিম একলাশপুর গাজী বাড়ির রুহুল আমিনের ছেলে।পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে তিনি পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিক হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।ফরিদগঞ্জ থানার ওসি সহিদ হোসেন বাসসকে জানান, পরিবারের দাবির কারণে মৃত সোহাগ গাজীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।যুবলীগ নেতা সোহাগের মৃত্যুতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বে…

Read More

রাজনীতিকে জ্ঞান এবং মূল্যবোধের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে:ওবায়দুল কাদের

১৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী দিনের রাজনীতি হতে হবে জ্ঞান নির্ভর। সে জন্য ছাত্র রাজনীতিকে জ্ঞান এবং মূল্যবোধের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শিক্ষা দিবস উপলক্ষে দলটির শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন কমিটি আয়োজিত ‘শিক্ষা: ২০৪১ সালের লক্ষমাত্রা অর্জনের বাস্তবিক কৌশল’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহবান জানান।পরীক্ষার্থী নয়, চাই শিক্ষার্থী, জীবিকা নয়,জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ বাস্তবতা শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী ও নীতি নির্ধারকদের সবার আগে উপলব্ধি…

Read More

স্বর্ণালঙ্কারসহ ডাকাত নেতার স্ত্রী গ্রেপ্তার

১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে ডাকাতির ঘটনায় ডাকাত দলের নেতা আনোয়ার দেওয়ানের স্ত্রী শাহানা আক্তার (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৪৪ হাজার ৮৪০ টাকা ও আনুমানিক ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর। তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর মধ্যরাতে…

Read More

ধামরাইয়ে হত্যা মামলার ১৭ বছরের পলাতক আসামি গ্রেফতার

১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ):ধামরাইয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতারধামরাইয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতারঢাকার ধামরাইয়ে ১৭ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি ফিরোজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কিছুদিন আগে দেশে আসেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে তাকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। পরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। গ্রেফতার ফিরোজ ধামরাই উপজেলার শরিফবাগ গ্রামের হাবিবুর রহমান হাবির ছেলে। জানা গেছে, ১৭ বছর আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে তৈবুর রহমানকে ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে ধামরাই পৌরসভার সীমা…

Read More

করোনার টিকায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ):যাঁদের এনআইডি নেই, তাঁরা জন্মনিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করতে পারবেন। এ জন্য ওয়েবলিংক চালু করেছে ইউজিসি।দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ শিক্ষার্থী এখনো করোনার টিকা নিতে পারেননি। টিকার জন্য নিবন্ধন করেছেন অর্ধেকের মতো শিক্ষার্থী। টিকা নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণ হিসেবে জনস্বাস্থ্যবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সময়মতো তাঁদের টিকার আওতায় আনার ক্ষেত্রে মনোযোগ কম ছিল। শুরুর দিকে পর্যাপ্ত টিকার ঘাটতিও ছিল। শিক্ষার্থীদের টিকাপ্রাপ্তি ও নিবন্ধনের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য দেওয়ার কথা। এ কাজও সময়মতো হচ্ছে না। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে…

Read More

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী

১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে হেলসিঙ্কি হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট আজ শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করে হেলসিঙ্কির উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর ইতালি সফরের দেড় বছর পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং সেখানে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরকারি সফরের অংশ হিসেবে ১৯ থেকে…

Read More

পাউরুটিতে ব্যবহৃত হচ্ছে ক্যানসার তৈরির সহায়ক উপাদান

১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ): দেশে উৎপাদিত কিছু পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া গেছে। এই পটাশিয়াম ব্রোমেট শরীরে প্রবেশ করলে ক্যানসার, কিডনি, মস্তিষ্ক, জিনগত রোগ, থাইরয়েড গ্রন্থির রোগ তৈরির সহায়ক হিসেবে কাজ করে। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি হওয়া নামী ব্র্যান্ড ও সুপরিচিত নয়, এমন ১৯টি পাউরুটির নমুনা পরীক্ষা করা হয় বিভিন্ন গবেষণাগারে। সেসব পাউরুটি পরীক্ষা করে ১৬টির ক্ষেত্রে বা ৮৪ শতাংশে পটাশিয়াম ব্রোমেটের এই উপস্থিতি পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গত ৮ জুন পাউরুটির নমুনাগুলো সংগ্রহ করা হয়। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি হওয়া নামী ব্র্যান্ড ও সুপরিচিত নয়,…

Read More