বিএনপি দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত : সেতুমন্ত্রী

১৯ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।আজ রোববার সকালে তাঁর বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে প্যেছার প্রাক্কালে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের তীব্র নিন্দা জানান।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার মহামারীর কারণে গত ১৯ মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর করেননি, কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতীয় স্বার্থ বিবেচনা করে তিনি যোগদানের সিদ্ধান্ত…

Read More