১৮ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):ঢাকার সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে কঠোর অবস্থানে হাইওয়ে থানা পুলিশ। গত নয় দিনে অটোরিকশা, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকা বিশিষ্ট এক হাজারের বেশি থ্রি হুইলার জব্দ করা হয়েছে। এসব অবৈধ যান থেকে আদায়কৃত জরিমানার ৩০ লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে থ্রি হুইলার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে দেখা যায়। গত দুই দিনে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে প্রায় ১২০টি থ্রি হুইলার জব্দ করা হয়।…
Read MoreDay: September 18, 2021
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর মায়ের মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার,১৮ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মাতা শিরিয়া খানমের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদে এ মৃত্যু বার্ষিকী পালিত হয়। মাহফিলে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। উল্লেখ, গেল বছর ১৬ সেপ্টম্বর বার্ধক্যজনিত কারণে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন শিরিয়া খানম।
Read More২৭ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকার নিবন্ধনের নির্দেশ
১৮ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) :গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯–এর টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যাঁরা এখনো টিকা গ্রহণ নেননি, তাঁদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ–সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বা ১৮–এর বেশি এবং যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের আগামী তিন কার্যদিবসের মধ্যে (২১ সেপ্টেম্বর) জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত…
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনের দায়িত্বে যাঁরা ছাত্রনেতাদের কথায় ওঠেন-বসেন: কাদের
১৮ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ :বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে যে শিক্ষকেরা রয়েছেন, তাঁদের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অবাক লাগে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাঁরা শিক্ষার মূল দায়িত্বে আছেন, তাঁরা সেখানকার প্রভাবশালী ছাত্রনেতাদের কথায় ওঠেন আর বসেন। এই ব্যক্তিত্বহীনতা শিক্ষকতার মর্যাদাকে ভীষণভাবে ক্ষুণ্ন করেছে। গতকাল শুক্রবার আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন কমিটির উদ্যোগে ‘শিক্ষা: ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনের বাস্তবিক কৌশল’ শীর্ষক সেমিনারে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোথাও কোথাও খুবই বাজে দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও…
Read Moreমাস্ক ছাড়াই যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠক
১৮ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক):যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী বরিস জনসনের পুনর্গঠিত মন্ত্রিসভার প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় কোনো মাস্ক ছাড়াই সবাই গাদাগাদি করে মন্ত্রিসভার রুমে বসেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীসহ কমপক্ষে ৩০ জন ওই বৈঠকে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে বসেছেন। এ সময় রুমের জানালাও বন্ধ ছিল। খবর গার্ডিয়ানের। শুক্রবারে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী বরিস জনসনের পাশে ছিলেন চ্যান্সেলর ঋষি সুনাক এবং মন্ত্রিপরিষদ সচিব সাইমন কেস। বিপরীত দিকে বসে ছিলেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। মন্ত্রিসভা পুনর্গঠনের আগে সর্বশেষ বৈঠকেও এমন ছবি দেখা গেছিল। অন্যদিকে সরকারের পক্ষ থেকে মানুষকে জনসমাগম স্থানে মাস্ক…
Read Moreবিএনপির আন্দোলনের আহ্বানকে গুরুত্বের সঙ্গে দেখছে আওয়ামী লীগ
১৮ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):বিএনপির আন্দোলনের আহ্বানকে গুরুত্বের সঙ্গে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতৃবৃন্দ মনে করছেন, নির্বাচনের রোডম্যাপ সামনে রেখে বিএনপি মরণ কামড় দিতে পারে। আন্দোলনের ক্ষেত্র হিসেবে তারা রাজপথের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও ইন্টারনেটের দুনিয়াকে বেছে নিতে পারে। বিএনপির আন্দোলনের সিদ্ধান্ত মোকাবিলায় আওয়ামী লীগ ইতোমধ্যে প্রস্তুতিও নিয়েছে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব-অপপ্রচার রোধে এক লাখ অনলাইন অ্যাক্টিভিস্টের সমন্বয়ে দলের একাধিক টিম কাজ শুরু করেছে বলে জানা গেছে। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি সারাদেশে অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে। কর্মশালায় সহযোগিতা করছে দলটির গবেষণা সেল…
Read Moreচিকিৎসা শেষে থানায় ইভ্যালির রাসেল
১৮ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে আবার পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) অলিন্দ্র তালুকদার। তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টায় হঠাৎ গ্যাসের সমস্যার কারণে অসুস্থতা বোধ করলে চিকিৎসার জন্য তাকে গুলশান থানা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী বলেন,…
Read Moreযুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার
১৮ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে জটিলতা অবশেষে কাটছে। যুক্তরাজ্য সরকার গতকাল শুক্রবার রাতে হালনাগাদ করা ‘রেড লিস্ট’ (লাল তালিকা) থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে। যুক্তরাজ্য সময় আগামী বুধবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এটি কার্যকর হবে। খবর স্কাই নিউজের। যুক্তরাজ্য পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস লাল তালিকা থেকে বাংলাদেশসহ আটটি দেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। অন্য সাতটি দেশ হলো শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, কেনিয়া, মিসর ও ওমান। দেশগুলোর কভিড পরিস্থিতির উন্নতি আমলে নিয়েই লাল তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে এবং…
Read More