স্টাফ রিপোর্টার,১৮ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মাতা শিরিয়া খানমের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদে এ মৃত্যু বার্ষিকী পালিত হয়। মাহফিলে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
উল্লেখ, গেল বছর ১৬ সেপ্টম্বর বার্ধক্যজনিত কারণে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন শিরিয়া খানম।
