ধামরাইয়ে বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ


ষ্টাফ রিপোর্টার,২ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫- ২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে বৃক্ষরোপন ( আম, মাল্টা ও লেবু সহ অন্যান্য)ও খরিপ ০২ মৌসুমে গ্রীষ্মকালীন বিভিন্ন ( উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজি কর্মসূচি উপলক্ষে কৃষি উপকার ভোগীর মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। ধামরাই উপজেলা হলরোমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামসুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান ও অন্যান্য সরকারি কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related posts

Leave a Comment