বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর

২৭ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের সমালোচকদের কড়া জবাব দিয়ে বলেছেন, তারা ঘৃণা ও মিথ্যা গুজব ছড়িয়েছেন। তার দাবি, এবারের টুর্নামেন্ট মানুষকে শুধু আনন্দ আর সুখই উপহার দিয়েছে। সোমবার প্রকাশিত এক দীর্ঘ খোলা চিঠিতে ইনফান্তিনো সমালোচকদের উদ্দেশ্যে বলেন, টিকিটের মূল্য থেকে শুরু করে ভিসা-সংক্রান্ত নানা বিতর্কে আলোচিত এই বিশ্বকাপ নিয়ে সমালোচনা করার আগে তাদের উচিত একটু থেমে আত্মসমালোচনা করা, ধ্যান করা কিংবা প্রার্থনা করা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফিফার আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে শেয়ার করা এক পোস্টে ইনফান্তিনো লিখেছেন, “দুঃখিত যে আপনারা ঘৃণা ও সমালোচনায় এতটাই আচ্ছন্ন…

Read More

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান আইজেনকোট

২৭ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : আগামী ২৭ অক্টোবরের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচনের আগে ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে নেতানিয়াহুর নেতৃত্বের মূল্যায়নের নির্বাচন হিসেবেই এবারের ভোটকে ব্যাপকভাবে দেখা হচ্ছে। এমন এক গুরুত্বপূর্ণ সময়ে আইজেনকোটের উত্থান ঘটেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সম্প্রতি প্রকাশিত চ্যানেল-১২-এর এক জনমত জরিপে দেখা গেছে, আইজেনকোটের নতুন দল ‘ইয়াশার’ ১২০ সদস্যের নেসেটে নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে এগিয়ে রয়েছে। জরিপে ইয়াশারের জন্য ২৩টি এবং লিকুদের জন্য…

Read More

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

২৭ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।’ স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এ বছরের শেষে না হলেও আগামী…

Read More

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

২৭ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান। ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত…

Read More

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় দাম কমলো তেলের

২৭ জুলাই ২০২৬(বিবিনিউজ): যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হওয়ায় সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে। টানা দুই রাত ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হামলা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা এখনও উন্মুক্ত রয়েছে বলে তারা মনে করছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ৫ দশমিক ৫৮ শতাংশ কমে ৯১ দশমিক ৩৮ মার্কিন ডলারে নেমে…

Read More