ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় দুটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত

২৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় দুটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তিনজন হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা (২৫), মানিকগঞ্জের শিবালয়ের আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা (১৮) এবং সাভারের পল্লীবিদ্যুৎ এলাকার নকিবুল্লার ছেলে সৈয়দ নাইমুল হক (৩০)। এর মধ্যে আবাস ও সুজয় একই মোটরসাইকেলে ছিলেন। আবাস মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।…

Read More

বন্যার্তদের সবসময় সহযোগিতা করবে সরকার : সাভারে ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,২৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : নির্দিষ্ট করে কোনো এলাকায় নয়, দেশের যে কোনো প্রান্তের বন্যার্ত মানুষের পাশে সরকার সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রকৌশলী এম. ইকবাল হোসেন। শুক্রবার বিকেলে ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বর্তমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং যে কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করার…

Read More

অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানী প্রতিমন্ত্রী

২৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহে যে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং পাওয়ার প্লান্ট, শিল্পকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেছেন। আজ শনিবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।…

Read More

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

২৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।’ আজ শনিবার সকালে রাজধানীর নভোথিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এই সম্মেলনকে কেবল একটি সাধারণ আয়োজন নয়, বরং আগামীর প্রযুক্তিনির্ভর…

Read More

সাভার ও ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার,২৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার সাভার ও ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা। শুক্রবার বিকেলে হাজারো ভক্তের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই উৎসব।ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেন,”সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তাহীনতার কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব কথায় কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় এসে সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকার ও ন্যায্য পাওনা…

Read More