১৯ জুলাই, ২০২৬ (বিবিনিউজ) : জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত হওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১০টা (গ্রিনিচ মান সময় ২২০০) থেকে এই হামলা শুরু হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করা এবং গত রাতে জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-র সদস্যদের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধমূলক ব্যবস্থা…
Read MoreDay: July 19, 2026
আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার
১৯ জুলাই, ২০২৬ (বিবিনিউজ) : আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড সম্পর্কিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এই কার্ডে থাকবে প্রবাসীদের জন্য বিশেষ বিশেষ সুবিধা। এই কার্ড প্রদানে সরকারের উদ্দেশ্যে হচ্ছে, প্রবাসীদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং…
Read More