৩০ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে তিনি আজ সচিবালয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।…
Read MoreMonth: July 2026
প্রতিবন্ধী মারিয়ার মুখে হাসি ফুটালেন ডিসি ফরিদা
ষ্টাফ রিপোর্টার,৩০ জুলাই, ২০২৬ (বিবিনিউজ) : শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে প্রতিনিয়ত জীবনসংগ্রাম চালিয়ে যাওয়া মারিয়ার মুখে হাসি ফুটিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে নিজের অসহায় অবস্থার কথা জানালে তার কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক। পরে তিনি মারিয়াকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “সমাজের সবচেয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক দায়বদ্ধতাও। মারিয়ার মতো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ যেন কখনো নিজেকে একা মনে না করে, সে জন্য আমরা…
Read Moreরপ্তানি বহুমুখীকরণে ইসিফরজে প্রকল্প : ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান
৩০ জুলাই, ২০২৬ (বিবিনিউজ) : তৈরি পোশাক (আরএমজি) খাতের ওপর অতিনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফরজে)’ প্রকল্প দেশের অন্যতম সফল শিল্পোন্নয়ন উদ্যোগে পরিণত হয়েছে। প্রকল্পটির মাধ্যমে চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে প্রায় ১ লাখ ৮০ হাজার নতুন ও শোভন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক মূল্যশৃঙ্খলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পটি চালু করে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক…
Read Moreসাভারে রেইজ প্রকল্পের সাসের মাধ্যমে ‘চাকুরি মেলায়’ ১৫৮ তারুণ-তরুণীর কর্মসংস্থান
শেখ এ কে আজাদ,২৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : বেকারত্ব দূরীকরণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যে ঢাকার সাভারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘চাকুরি মেলা ২০২৬’। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ‘রাইজ’ প্রকল্পের আওতায় সোশ্যাল আপলিফ্টমেন্ট সোসাইটি (সাস)-এর উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল থেকে সাভারের থানা রোডস্থ বাগানবাড়ী রেস্টুরেন্টে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রায় ৩৬৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ ও তরুণী অংশ নেন। এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে ১৫৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ ও তরুণীর চাকরি নিশ্চিত করা হয়, যা চাকরি…
Read Moreমানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন। তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্যও জাপানের প্রতি আহ্বান জানান। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়…
Read Moreসাভারের আশুলিয়ায় পরিত্যক্ত কুয়া থেকে এক যুবকের লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার,২৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত কুয়া থেকে ১৮ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস । দুপুরে সাভারের আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মেহেদী হাসান নামের আঠারো বছর বয়সী ওই যুবক একটি পরিত্যক্ত কুয়ার ভিতর পড়ে যায়। পরে স্থানীয়রা জিরাবো মর্ডাণ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।অপরদিকে সাভারের আশুলিয়ার জিরানী টেংগুড়ী নির্মাণ টেক এলাকায় রবিউল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিক…
Read Moreশিল্পে গ্যাস–সংযোগ আপাতত বন্ধ
২৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ) :দেশে প্রতিবছর গ্যাসের গড় উৎপাদন দিনে কমছে ১৫ কোটি ঘনফুটের বেশি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেও ঘাটতি পূরণ হচ্ছে না। কোনো কারণে আমদানি ব্যাহত হলেই গ্যাসের সংকট বেড়ে যাচ্ছে। গ্যাসের অভাবে নিয়মিত ভুগছে বিদ্যুৎ ও শিল্প উৎপাদন। এর মধ্যেই বাড়ছে গ্যাসের চাহিদা। তাই শিল্পে নতুন সংযোগ আপাতত দেবে না সরকার। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে ১৪ জুলাই একটি চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন কমছে। অন্যদিকে দুটি এফএসআরইউভিত্তিক এলএনজি আমদানি সীমাবদ্ধ থাকায় এ…
Read Moreদেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার
২৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ) : সরকারের ঘোষিত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, প্রযুক্তিনির্ভর নজরদারি সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনআস্থা সুদৃঢ় করতে দেশব্যাপী সমন্বিত উদ্যোগ জোরদার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে এসব উদ্যোগের আওতায় কঠোর আইন প্রয়োগ, প্রযুক্তিনির্ভর পুলিশিং, পেশাগত সংস্কার এবং একাধিক সংস্থার সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বাসসকে বলেন, অপরাধ ও মাদক পাচার দমনে পুলিশ নিয়মিত টহল, রুটিন অভিযান এবং বিশেষ দেশব্যাপী…
Read Moreবিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর
২৭ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের সমালোচকদের কড়া জবাব দিয়ে বলেছেন, তারা ঘৃণা ও মিথ্যা গুজব ছড়িয়েছেন। তার দাবি, এবারের টুর্নামেন্ট মানুষকে শুধু আনন্দ আর সুখই উপহার দিয়েছে। সোমবার প্রকাশিত এক দীর্ঘ খোলা চিঠিতে ইনফান্তিনো সমালোচকদের উদ্দেশ্যে বলেন, টিকিটের মূল্য থেকে শুরু করে ভিসা-সংক্রান্ত নানা বিতর্কে আলোচিত এই বিশ্বকাপ নিয়ে সমালোচনা করার আগে তাদের উচিত একটু থেমে আত্মসমালোচনা করা, ধ্যান করা কিংবা প্রার্থনা করা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফিফার আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে শেয়ার করা এক পোস্টে ইনফান্তিনো লিখেছেন, “দুঃখিত যে আপনারা ঘৃণা ও সমালোচনায় এতটাই আচ্ছন্ন…
Read Moreইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান আইজেনকোট
২৭ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : আগামী ২৭ অক্টোবরের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচনের আগে ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে নেতানিয়াহুর নেতৃত্বের মূল্যায়নের নির্বাচন হিসেবেই এবারের ভোটকে ব্যাপকভাবে দেখা হচ্ছে। এমন এক গুরুত্বপূর্ণ সময়ে আইজেনকোটের উত্থান ঘটেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সম্প্রতি প্রকাশিত চ্যানেল-১২-এর এক জনমত জরিপে দেখা গেছে, আইজেনকোটের নতুন দল ‘ইয়াশার’ ১২০ সদস্যের নেসেটে নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে এগিয়ে রয়েছে। জরিপে ইয়াশারের জন্য ২৩টি এবং লিকুদের জন্য…
Read More