সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত কুয়া থেকে এক যুবকের লাশ উদ্ধার


ষ্টাফ রিপোর্টার,২৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত কুয়া থেকে ১৮ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস । দুপুরে সাভারের আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মেহেদী হাসান নামের আঠারো বছর বয়সী ওই যুবক একটি পরিত্যক্ত কুয়ার ভিতর পড়ে যায়। পরে স্থানীয়রা জিরাবো মর্ডাণ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে সাভারের আশুলিয়ার জিরানী টেংগুড়ী নির্মাণ টেক এলাকায় রবিউল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
এছাড়াও ঢাকার ধামরাইয়ে পানিতে ডুবে আলিফ নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে । উপজেলার ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Related posts

Leave a Comment