ধামরাই ও সাভারসহ সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে উল্টো রথযাত্রা

২৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :সারাদেশের ন্যায় আজ সাভার ও ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা। এই উৎসবকে কেন্দ্র করে ধামরাই ও সাভারের রথমঞ্চ এলাকা এখন ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। মাসব্যাপী কুটির শিল্প ও রথমেলা প্রাঙ্গণেও বইছে উৎসবের আমেজ।এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী চার শ বছরের পুরনো ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের উল্টো রথযাত্রা উপলক্ষে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন। যশোমাধব মন্দির পরিচালনা…

Read More